About Me

পটিয়ায় বাণীগ্ৰামে দৃষ্টিনন্দন নতুন শাহী জামে মসজিদের কাজ শুরু


"বাণীগ্ৰাম শাহী জামে মসজিদ"
বহু পুরনো এই মসজিদটি ঐ গ্ৰামে সর্ব প্রথম নির্মিত হয়। তাই এটির নাম করণ করা হয়, বাণীগ্ৰাম শাহী জামে মসজিদ। সারা গ্ৰামের মুসল্লিদের এটাই ছিল এবাদতের প্রাণ কেন্দ্র। বলতে গেলে গ্ৰামের জন্য এই মসজিদটি কেন্দ্রীয় মসজিদ। ১৯১১ সালে এটি স্থাপিত হলেও ধাপে ধাপে সংস্কার এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে মসজিদটি ইট বালি সিমেন্টের দ্বারা তখনকার প্রযুক্তিতে পূর্নাঙ্গ তৈরি হয়।  ক্রমাগত দিন দিন মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়াতে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন একটি বহুতল মসজিদ নির্মাণে অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মসজিদ কমিটি। শেষ পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েই সবার সহযোগিতার দৃষ্টিতে ডিসেম্বর ২০২০ এর  মাঝামাঝি নির্মাণের জন্য কাজ শুরু করেন। এই মসজিদটি ১৯১১ সালে যারা নির্মাণ এর উদ্যোগ নিয়েছিল, তারা আজ কেউ নেই, রবের কাছেই এই গুনি ব্যক্তিগণ ফিরে গেছেন। কিন্তু তাদের স্মৃতি আজকের এই মসজিদে সবাইকে স্বরণ করে দেয়। নিশ্চয়ই তারা আল্লাহর প্রিয় বান্দা।
ভিডিও

মসজিদটি ভেঙ্গে ফেলা এবং অস্থায়ীভাবে এবাদত খানা তৈরির কাজগুলি স্থানীয় দক্ষ মিস্ত্রীদের দেওয়া হয়। বর্তমানে সাথে যুক্ত থাকা মাদ্রাসা থেকে, জুমার নামাজ পরিচালনা করা হচ্ছে।

মসজিদটি নির্মাণে নান্দনিক সৌন্দর্যের ডিজাইন করা হয়েছে। প্রায় ৪ তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ হবে। প্রথম পর্যায়ে এটি ২তলা পর্যন্ত নির্মাণ হবে, পর্যায়ক্রমে পূর্ণ রূপ পাবে। গ্ৰাউন্ড ফ্লোরে বর্তমানটির সাথে সমন্বয় রেখে ঈদগাহ ময়দান করা হবে। ঈদের নামাজ আদায় সহ মাহফিল ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে। নির্মানের জন্য প্রথম ধাপে ব্যায় ধরা হয়েছে প্রায়, ১ কোটি টাকার মতো, আরো বাড়তে পারে। 

মুসল্লিদের জন্য শৌচাগার ও ওযুখানা মসজিদের বাহিরে নির্মাণ হবে। যুগউপযোগী করণে অনেক আধুনিকায়ন পরিবেশ বান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এটি মুসল্লিদের জন্য অনেক আনন্দের। 

এই মসজিদটি নির্মাণে দলমত নির্বিশেষে, সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন মসজিদ পরিচালনা কমিটি।

মসজিদ নির্মাণের গুরুত্ব ও ফজিলত অনেক, যাহা বর্ননা করে শেষ করা যাবে না। সংক্ষেপে,প্রত্যেকটা মানুষ মরণশীল মরতেই হবে তবে মৃত ব্যক্তির কেয়ামত পর্যন্ত সওয়াবের এক অফুরন্ত উচিলা এই মসজিদটি, যাদের অর্থনৈতিক সহযোগিতায় এই নতুন জামে মসজিদটি নির্মিত হবে।

নতুন এই মসজিদটির  আপডেট পেতে 

এই ওয়েবসাইটে  flow করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ