About Me

ব্লক থেকে বাঁচতে ফেইসবুক পেইজ এর জন্য ওয়েবসাইটের ডোমেইন ভেরিফাই করুন

 

অনেকেই সখের বসে ফেইসবুক চালাই অনেকেই  ব্যবসার জন্য, Facebook page কে বেঁচে নেন, কারণ বর্তমানে, ফেইসবুক একটি বড় সামাজিক মাধ্যম।

যদি আপনি প্রফেশনাল হিসেবে ব্যবসা অথবা পাবলিক ফিগার এর জন্য কোন ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন তাহলে, আপনার বড় মাধ্যম হলো, ফেইসবুক পেইজ।

এই পেইজের মাধ্যমে আপনি প্রচুর ভিজিটর পাবেন, এবং ব্যবসা ও আপনার প্রোডাক্ট এর জন্য বিজ্ঞাপন হিসেবে কাজ করবে এই ফেইসবুক। তাই আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের ডোমেইন টি ফেইসবুক থেকে ভেরিফাই করে নিতে হবে। অন্যথায় কোন গ্যারান্টি নেই যে, লিংক শেয়ার করার ক্ষেত্রে কখন, ডোমেইন টি ব্লক হয়ে যায়। তো চলুন কিভাবে ভেরিফাই করবো সেটা লক্ষ্য করি। নির্দিষ্ট করে বুঝানোর জন্য লাল বৃত্ত ব্যবহার করেছি, এবং ব্লু কালার


আপনি প্রথমে ফেসবুক বিসনেস ম্যানেজারে যাবেন, ওখানে গিয়ে সেটিংসের  কর্ণার ফলো করে, more tools এখানে ক্লিক করবেন। তারপর brand safety এখানে ক্লিক করুন, এরপর domain ক্লিক করুন, এরপর পাশে add এ ক্লিক করুন।

তারপর আপনার ডোমেইন নাম দিন, ক্লিক করুন। এর পর refresh করুন, এরপর ডিসপ্লেতে দেখবেন ৩টি অপশন dns verification, html file upload, meta-tags verification

Example আপনি dns verification অপশন টি বেঁচে নিলেন এর পর লম্বা একটি কোড আসবে, সেটি কপি করুন, এর পর আপনার ওয়েবসাইটের ডোমেইন কন্ট্রোল প্যানেলে চলে যান।

ওখানে main menu সেটিং সাইটে গিয়ে DNS ক্লিক করুন, দেখবেন অনেক বক্সের অপশন আসবে। একদম নিচে চলে যান, এরপর আপনি custom resource records লক্ষ্য করুন। মূলত এখানেই কাজ গুলো করতে হবে। এরপর প্রথমে খালি বক্সে @ দিন, এরপর TXT, দিন এরপর 1H দিন এরপর আপনার ফেসবুক থেকে কপি করা কোড গুলো বসিয়ে দিন- paste করুন, এরপর পাশে add চিন্থতে ক্লিক করুন, এখন কাজ শেষ। এবার আপনি সোজা আগের business পেইজে চলে যান refresh করুন, এরপর ভেরিফাই বাটনে ক্লিক করুন, ভেরিফাই হয়ে যাবে সাথে সাথে। যদি না হয় তাহলে একটু অপেক্ষায় থাকবেন, এবং পরে refresh করে দেখবেন। 

যদি এই লেখা টি থেকে আপনি উপকৃত হন তাহলে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ