About Me

ঘরে থেকেই আয়ের সুযোগ মেয়েদের জন্য


অনেকেই মনে করে মেয়েরা ঘরের বোঝা, মেয়েদের কপালে শুধু ( চুলা আর ঘর মুছা ছাড়া)  আর কিছু জুটে না। শুধু ছেলেরাই সব কিছুতেই পারফেক্ট।

আজকে আমি প্রমাণ করে দেব এই ধারণা সম্পূর্ণ ভুল, মেয়েরা আসলে মা বাবার বোঝা নয়, তারাও পারফেক্ট।

যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই লেখাটি। এবং এই টিপসগুলো আপনার মস্তিষ্কে কাজে লাগাবে।

চলুন কিভাবে আপনি ঘরে বসে কম হলেও প্রতিমাসে, ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করবেন সেটা জেনে নেয়া যাক।

Important

১/ প্রথমত আপনাকে অনলাইনে মনোযোগ দিতে হবে

২/ অনলাইন থেকে কারা কিভাবে আয় করছেন, সেগুলো উপলব্ধি করতে হবে

৩/ নিজের উপর নির্ভরশীল হতে হবে, এই আস্তা রাখতে হবে

কম হলেও আপনি ১ সপ্তাহ অনলাইনে রিচার্জ করবেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে অনলাইনের মাধ্যমে টাকা আয় করা সম্ভব।

এবার আপনাকে ঠিক করতে হবে কোন বিষয়ের উপর আপনি পারদর্শী, যে বিষয়ের উপর আপনি পারদর্শী সে বিষয় নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। তবে কাজকে কঠিন মনে করলে আপনি সফল হবেন না। সব সময় সহজ ভাবে নিতে হবে।

এবার যেগুলো সাজেস্টেড করবো আমাদের থেকে, অর্থাৎ দ্রুত কিভাবে আপনি টাকার মুখ দেখবেন, সে বিষয়ের উপর।

"ইউটিউব ভিডিও ক্রিয়েটর"

# বিভিন্ন রেসিপি তৈরি টিউটোরিয়াল

# মজাদার রান্না তৈরি টিউটোরিয়াল

# বাচ্চাদের ইংলিশ শেখানো টিউটোরিয়াল

# বাচ্চাদের আরবি শেখানো টিউটোরিয়াল

# বিভিন্ন খাবারের স্বাস্থ্য বিষয়ক টিউটোরিয়াল

# রূপচর্চা-মেকাপ টিউটোরিয়াল

আরো অন্যান্য

তবে এগুলোতে দ্রুত view ও subscriber পাওয়া যায়। মেয়ে হিসেবে আপনার জন্য পারফেক্ট হবে আশা করি। এখান থেকে যে কোন একটি নিতে পারেন।

আপনার যা দরকার হবে-

# একটি এন্ড্রয়েড মোবাইল ফোন

# একটি মাইক্রোফোন

# একটি লাইটিং স্ট্যান্ড

ল্যাপটপ- কম্পিউটার থাকলে আরো ভালো, কাজ করতে সুবিধা হবে।

যদি আপনার মোবাইল ফোন থেকে থাকে, তাহলে ২ হাজার টাকার মধ্যে ভালো মানের মাইক্রোফোন এবং লাইটিং স্ট্যান্ড পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার মুলধন।

কি কি আইডিয়া প্রয়োজন?

# ভিডিও এডিটিং

# ছবি এডিটিং

# SEO কিওয়ার্ড রিসার্চ

এই তিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তবে এগুলো তেমন কঠিন কিছু নয়, অনেক সহজ। আপনি এগুলো সম্পর্কে আইডিয়া নিতে কমপক্ষে ১টি সপ্তাহ ইউটিউব টিউটোরিয়াল দেখবেন।

কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ডেস্ক্রিপশন লিখবেন, কিভাবে টাইটেল এবং ডিসপ্লে ছবি দিবেন, a to z সব কিছু ইউটিউব টিউটোরিয়াল দেখবেন। নিশ্চয়ই ১ সপ্তাহ পর কাজে লেগে যেতে পারবেন।

একই ভিডিও ফেইসবুক পেইজে আপলোড দিবেন, তাহলে ফেইসবুক পেইজ থেকে একটা ইনকাম আসবে। কিভাবে আসলোড দিবেন সে বিষয় টিউটোরিয়াল দেখে নিবেন। এই গেলো ভিডিও নিয়ে ইনকাম করা।

এবার আসি, লেখা লেখি করে আয় কিভাবে করা যায়

"ব্লগার"

আপনি যদি লেখা লেখি করতে সাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ব্লগিং করে আয় করতে পারবেন।

আপনি অযথা সময় নষ্ট না করে, ঐ সময় গুলো লেখা লেখি করুন। মোট কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি একটা চাকরি অথবা ব্যবসা করছেন, সময় অনুযায়ী আপনার ইনকাম আপনাকে খুঁজবে।

কি কি যোগ্যতা লাগবে?

# বাংলায় লিখলে শুদ্ধ করে লিখতে হবে

# ইংরেজিতে লিখতে পারলে আরো ভালো

যে কোন বিষয়ের উপর লিখতে পারেন, যে বিষয়ে মানুষ বেশি আগ্ৰহী।

কি কি শিখতে হবে?

# ছবি এডিটিং জানা থাকতে হবে

# থিমের উপর layout, html, সম্পর্কে আইডিয়া থাকতে হবে।

# About, contact us, privacy policy, declaimer

এগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে।

প্রথমে যা লাগবে-

# একটি ডোমেইন এবং হোস্টিং

# ওয়েবসাইট টাইটেল নাম

এখানেও কম টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি চাইলে namecheap থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন। ডোমেইন মূলত একটি এড্রেস এর নাম। যে এড্রেস দিয়ে আপনার ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের সমস্ত ফাইল জমা রাখা। মানে ঠিক মোবাইল মেমোরির মতো। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউবে ব্লগিং টিউটোরিয়াল দেখুন, সব কিছু সেখান থেকে আইডিয়া করতে পারবেন। যদি আপনার কেউ পরিচিত থাকে, যিনি ওয়েবসাইট সম্পর্কে ভালো বুঝেন, তাহলে তার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা যায়।

কোথা হতে আয় হবে?

মুলত যে আর্টিকেল গুলো লিখে আপনি পাবলিষ্ট করবেন, সেখানে বিজ্ঞাপন দেখানো হবে। এবং ঐ বিজ্ঞাপন থেকে আপনি আয় করবেন। একই ভাবে ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় হবে।

কারা কারা আপনাকে পেমেন্ট দিবে?

কারা আপনাকে টাকা দিচ্ছে, কিভাবে টাকা তুলবেন, সব কিছু নিয়ে আরেকটি আর্টিকেল তৈরি হবে, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। সেটি পেতে আমাদের ফেইসবুক পেইজে যুক্ত থাকুন। Facebook: Chattala somoy_tv








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ