About Me

এতগুলো ওমান প্রবাসী সহ যাত্রীদের জীবন বাঁচিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে

 

সংগৃহীত ছবি: ক্যাপ্টেন নওশাদ

এতগুলো ওমান প্রবাসী সহ যাত্রীদের জীবন বাঁচিয়ে

তিনি চলে গেলেন না ফেরার দেশে

বিমানের একজন সিনিয়র পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী আজ রোববার ২৯ই আগষ্ট নিশ্চিত করেছেন যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, যিনি শুক্রবার মধ্য-আকাশে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন "ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম" তিনি ক্লিনিক্যালি মারা গেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"

দ্য ডেইলি স্টারের খবর অনুযায়ী,গত শুক্রবার বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ জন যাত্রী নিয়ে ঢাকায় আসছিল, সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আকাশপথে অসুস্থ হয়ে পড়ায় বিমানটি সেদিন ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) ড.আবুসালেহ মোস্তফা কামাল সেদিন এই তথ্য নিশ্চিত করেছিলেন যে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেককে খাবার সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে।

পাইলট ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হয়েছিল, এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ