![]() |
| সংগৃহীত ছবি |
বেসরকারি খাতের জন্য মহামারী ত্রাণ
ওমানের বাইরে থাকা প্রবাসীরা মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১ ইং
ওমানে করোনাভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটি বেসরকারি খাতে কোভিড- ১৯ এর প্রভাব কমাতে অনেক গুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। যা সময় হিসাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
দীর্ঘদিন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের তান্ডবে অর্থনৈতিক সহ সব ক্ষেত্রে ধস নামে। ভ্যাক্সিন অনুমোদন পাওয়ার পর থেকে যখন সবাই টিকার আওতায় চলে আসতেছে, তখন আস্তে আস্তে ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে চলে আসতেছে। বিশেষ করে ওমানে বর্তমানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জুমার নামাজ জামায়াতে আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে খুশিতে আত্মহারা হয়ে নামাজরত অবস্থায় কেঁদেছেন। কারণ দীর্ঘ ১৮ মাস পর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের সাথে সাক্ষাৎ হয়। প্রবাসীরা ওমানের মহামান্য সুলতান এবং সুপ্রিম কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
তাই বলা বাহুল্য যে ওমান সুপ্রিম কমিটি বেসরকারি খাতকে এগিয়ে নিতে কোভিড-১৯ এর মহামারী ত্রাণ বা সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন এবং বেশ সহায়তার কথা বলেছেন। সেখান থেকে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি নিয়ে বলেছেন, সেগুলো তুলে ধরা হলো।
ওমানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতে চাইলে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে
যেমনটি ওমান অবজারভার এর বরাত অনুযায়ী ওমানের নিয়োগ কর্তারা বা মালিকরা এখন থেকে দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন। এবং এটির সময়সীমা অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে সবচেয়ে বড় সুখবর হলো ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত জরিমানা থেকে অব্যাহতি দিয়েছেন।
বেঁধে দেওয়া তারিখ পর্যন্ত কোন জরিমানা আসবে না, যদি ওয়ার্ক পারমিট নবায়ন করা হয়।
আরো বলা হয়েছে যে, যারা ওমান থেকে স্থায়ীভাবে চলে যেতে চাই, অথবা যারা ওয়ার্ক পারমিট নবায়ন করতে চাচ্ছে, তাদের জরিমানা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
ওমান প্রবাসীদের জন্য এটি অনেক বড় সুখবর এবং সুযোগ। যারা দেশে গেছেন, যাওয়ার পর ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে গেছে, তারা তাদের ওমানি মালিকের সাথে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারেন।

0 মন্তব্যসমূহ