![]() |
| সংগৃহীত ছবি |
সংযুক্ত আরব-আমিরাত থেকে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন পেল বাংলাদেশ
বুধবার: ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং ১:৪০ বিডি সময়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাব অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব-আমিরাত। এর ফলে বাংলাদেশের প্রবাসী বা যাত্রীদের সংযুক্ত আরব-আমিরাতে ফিরে যেতে আর কোনো বাধা থাকল না।
বুধবার (২৯ সেপ্টেম্বর) চ্যানেল২৪ এর বরাতে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে আরব আমিরাতের অনুমোদনের পর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই সফরে
বিমানবন্দরে যে ছয় প্রতিষ্ঠানের ল্যাব আছে, এগুলোর মধ্যে শুধু একটি ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। বাকি ৫টির অনুমোদন এখনো মেলেনি। এই অবস্থায় আরব আমিরাত ফেরত যাত্রীদের ফ্লাইট নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত কয়েকদিন আগে বিমানবন্দর থেকে আরটি-পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে পরীক্ষামূলকভাবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রবাসীদের আমিরাতের উদ্দেশ্যে নিয়ে যায়, এবং সেটিতে সফল হয়।
বাকি পাঁচটি ল্যাবের অনুমোদন পেতে অপেক্ষা করতে হয়েছে সিভিল এভিয়েশনকে। শেষ পর্যন্ত ল্যাবের অনুমোদন দিয়ে দেয়, আরব আমিরাত সরকার।
প্রবাসীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়ে কর্মস্থলে ফিরে যাবেন এমন প্রত্যাশা প্রবাসীদের।

1 মন্তব্যসমূহ
The casino casino hotel at Harrah's and the LINQ - Air Jordan
উত্তরমুছুনThe casino 토토 사이트 hotel at Harrah's and the LINQ Hotel in Las Vegas is the most beautiful place to good retro jordans be if 유로 스타 사이트 you're going to 메리트카지노 visit the action 출장마사지 at the