| সংগৃহীত ছবি: পীরে বাঙ্গাল মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী |
পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী'র বাংলাদেশ সফরের কর্মসূচি প্রকাশ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১ ইং
১২ রবিউল আউয়াল গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) কর্তৃক প্রবর্তিত চট্টগ্রামে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আওলাদে রাসুল ﷺ , মুর্শিদে বরহক, হাদিয়ে দ্বীন ও মিল্লাত,পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী'র বাংলাদেশ সফরের আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক প্রকাশিত কর্মসূচি।
#১৬ অক্টোবর ২০২১ ইং শনিবার, ৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
সকাল ৭ঃ১০ মিনিটে বাংলাদেশ ফ্লাইট যোগে দুবাই হতে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তাশরিফ আনবেন এবং একই দিনে বিমান বন্দর হতে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং মুহাম্মদপুর জয়েন্ট কোয়াটারস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াতে অবস্থান করবেন।
নামাযে যোহর, আছর, মাগরিব ও এশাঃ মুহাম্মদপুর জয়েন্ট কোয়াটারস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া।
#১৭ অক্টোবর ২০২১ ইং রবিবার, ০৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
সকাল ১০টায় ঢাকা মুহাম্মদপুর জয়েন্ট কোয়াটারস্থ খানকা-এ-তৈয়্যবিয়া কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আওলাদে রাসুল ﷺ , মুর্শিদে বরহক, পীরে বাঙাল, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লুহুল আলি'র সদারতে, পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী ﷺ বের হয়ে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া ময়দানে জমায়ত হবে এবং হুজুর কেবলার ইমামতিতে যোহরের নামায আদায়, মিলাদ-ক্বিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে ৯ রবিউল আউয়ালের জশনে জুলুছ সমাপ্ত হবে।
নামাযেঃ ফজর, আছর, মাগরিব ও এশাঃ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ঢাকা মুহাম্মদপুর।
#১৮ অক্টোবর ২০২১ সোমবার, ১০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
নামাযে ফজরঃ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, ঢাকা মুহাম্মদপুর।
সকাল ১১টায় ঢাকা হতে ফ্লাইটযোগে চট্টগ্রামে প্রত্যাবর্তন।
নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা এবং পবিত্র খতমে 'গিয়ারভী শরীফ' হুজুর কেবলার সদারতে আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।
#১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার, ১১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
নামাযে ফজর হতে এশাঃ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম।
#২০ অক্টোবর ২০২১ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আওলাদে রাসুল ﷺ , মুর্শিদে বরহক, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, পীরে বাঙাল, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মা.)'র সদারতে বিশ্বের বৃহত্তম পবিত্র জশনে জুলুছ-এ ঈদে মিলাদুন্নবী ﷺ অনুষ্ঠিত হবে।
মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির র্যালি
সকাল ৮ টায় আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম'র সম্মুখ থেকে বের হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, পাঁচলাইশ মোড় হয়ে কাতালগঞ্জ, অলিখা মসজিদ, চকবাজার গুলজার টাওয়ার মোড়, প্যারেড ময়দানের উত্তর পাশ হয়ে পূর্ব পাশ, চন্দনপুরা সিরাজুদ্দৌলা রোড়, দিদার মার্কেট, আন্দরকিল্লা মোড়, কদম মোবারক রোড়, চেরাগী পাহাড় মোড়, জামাল খান মোড় হয়ে কাজির দেওরী, আলমাস মোড় থেকে ওয়াসা মোড়, জিইসি মোড়, ২নং গেইট, মুরাদপুর, বিবিরহাট হয়ে লাকো-কোটি আশেকে রাসুলের অংশগ্রহণের এই জুলুছ দুপুর ১২টার সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র ঐতিহাসিক জুলুস ময়দানে জমায়ত হবে। দুপুর ১টায় মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর হুজুর কেবলার ইমামতিতে যোহরের নামায আদায় হবে এবং মিলাদ-ক্বিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে জশনে জুলুছের কার্যক্রম সমাপ্ত হবে।
#২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার, ১৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
নামাযে ফজর হতে এশাঃ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম।
#২২ অক্টোবর ২০২১ জুমাবার, ১৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
নামাযে ফজর, আছর, মাগরিব ও এশাঃ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম।
নামাযে জুমাঃ দায়েম নাজির সুন্নিয়া জামে মসজিদ, জামেয়ার জুলুস ময়দান।
#২৩ অক্টোবর ২০২১ শনিবার, ১৫ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী:
নামাযে ফজর হতে এশাঃ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম।
বিঃদ্রঃ অনিবার্য কারণ বশত যে কোন কর্মসূচি পরিবর্তন হতে পারে, উল্লেখ করেন।
মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ এবং স্বরনীয় মাস পবিত্র রবিউল আউয়াল। তথ্য সূত্র: গাউছিয়া কমিটি বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ