About Me

চট্টগ্রামে বৃহত্তম জশনে জুলুছে লাখো মানুষের ঢল

সংগৃহীত ছবি: ঢল নেমেছে মুসলিম উম্মাহর

চট্টগ্রামে বৃহত্তম জশনে জুলুছে লাখো মানুষের ঢল

বুধবার: ২০ অক্টোবর ২০২১ ইং

চট্টগ্রাম: লাখো মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুছ। এবার প্রথমবারের মতো জুলুছে নেতৃত্ব দিয়েছেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীকৃত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুহুল আলী।

বুধবার ২০ অক্টোবর ২০২১ ইং তারিখে সকাল পৌনে ৯ টায় নগরের মুরাদপুর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হয় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর (দঃ) জশনে জুলুছ।

জুলুছে হুজুর কেবলা

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট ঘুরে পুনরায় মুরাদপুর বিবিরহাট প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে ফিরে আসে জুলুছটি। 

এরপর মাহফিল শুরু হয়। সব শেষে করোনামুক্তি ও বিশ্বশান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 

জুলুসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরজুড়ে। জুলুছে হুজুর কেবলার সাথে নবী প্রেমিকরা শরীক হয়ে আলোকিত করেছেন চট্টগ্রাম নগরকে। জুলুসে ইসলামী পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণে সেজেছে নগরের মোড়, সড়কদ্বীপ ও সড়ক বিভাজক। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের বরাতে এই জুলুছ সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়।

চট্টগ্রামে বৃহত্তম জশনে জুলুছের একাংশ

প্রতিবছরের মতো এবারও জুলুছের শৃঙ্খলা রক্ষায় ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি (বায়েজিদ) মো.শাহ আলম বলেন জুলুছকে ঘিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। 

আরো পড়ুন:

হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ চালু করে

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জুলুছ শুরুর আগে সাংবাদিকদের বলেন, আল্লামা তৈয়ব শাহ (র.) ৭৪ সালে এ জুলুসের প্রবর্তন করেন। আমরা এ জুলুছ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমাদের এবারের বার্তা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। করোনাকালে আপনারা দেখেছেন গাউসিয়া কমিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করোনায় মারা যাওয়া রোগীদের দাফন কাফন ও সৎকারে সহযোগিতা করে আসছে। বাংলা নিউজ ২৪

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন বলেন, দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হবে জুলুসের মোনাজাতে। 

গাউসিয়া কমিটির অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও জুলুস সফল করার জন্য আমরা পীরভাই, সুন্নি জনতা, প্রশাসন, আইনশৃংখলা বাহিনীসহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ জুলুছ সম্প্রীতির বার্তা বয়ে আনবে দেশে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ