| সংগৃহীত:ছবি |
সৌদি আরবে যেতে ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবে 'প্রবাসীকল্যাণ মন্ত্রী'
শনিবার: ৯ অক্টোবর ২০২১ ইং
সৌদিগামী প্রবাসীরা এই পদ্ধতি অনুসরণ করে যেতে পারবেন। গত ৭ অক্টোবর বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ (এমপি) সাংবাদিকদের জানান, যারা সিনোফার্ম এর ২ টি টিকা গ্ৰহণ করেছেন, তারা নির্বাচিত ভ্যাকসিন থেকে একটি বুস্টার ডোজ নিয়ে নিলে, সৌদি আরব যেতে আর কোন সমস্যা নেই, সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো প্রবাসী কর্মীদের বুস্টার ডোজ দেয়ার জন্য কাজ করে যাচ্ছে, এটি সিদ্ধান্ত হয়েছে। তবে কবে নাগাদ শুরু হবে ভ্যাকসিন গ্ৰহণ, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
ওমানের সাথে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
মূলত সৌদি সরকার যে ভ্যাকসিন গুলো অনুমোদন দেয় তার মধ্যে সিনোফার্ম এর টিকা নেই, কিন্তু বাংলাদেশে অনেক সৌদি প্রবাসী বুঝে বা না বুঝে এই ভ্যাকসিন নিয়ে নেয়, পরে এই টিকা দিয়ে, সৌদি যেতে জটিলতা দেখা দেয়, অর্থাৎ এই টিকা দিয়ে সৌদি যাওয়া সম্ভব নয়, তাই অনুমোদিত ভ্যাকসিন থেকে একটি বুস্টার ডোজ নিতে হবে প্রবাসীদের।
নিম্নে সৌদি সরকার অনুমোদিত ভ্যাকসিনগুলো তুলে ধরা হলো-
* ফাইজার
* আষ্ট্রাজেনেকা
* জনসন এন্ড জনসন
* মডার্ণা
মন্ত্রী বলেন এই বুষ্টার ডোজ টিও আগের মত সুরক্ষা পোর্টালের মাধ্যমে দেওয়া হবে। আইসিটি মন্ত্রণালয় সুরক্ষা পোর্টালে এটি সংযোজন করলে, কাজ করা যাবে।
কোথা থেকে এই বুস্টার ডোজ নিবেন?
সরকার কর্তৃক ঢাকায়, আগের নির্বাচিত হাসপাতাল গুলো থেকে নিতে পারবেন, নিম্নে তা উল্লেখ করা হলো-
নতুন করে যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চাই, যদি তারা সিনোফার্ম টিকা গ্ৰহণ করে থাকে, তাহলে তাদেরও একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
আর যাদের এখনো কোন ভ্যাকসিন গ্ৰহণ করা হয়নি, তারা সৌদি সরকার অনুমোদিত ভ্যাকসিনগুলো থেকে টিকা গ্ৰহণ করতে পারেন।
0 মন্তব্যসমূহ