About Me

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট'র স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশনা জারি

সংগৃহীত ছবি: জুলুশের একাংশ এবং হুজুর কেবলা

জশনে জুলুছে ঈদে মিলাদুননবী (দ:) উদযাপনে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মানার উপর কতৃপক্ষের গুরুত্বারোপ 

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১ ইং

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায়, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীকৃত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুহুল আলী ১৭ অক্টোবর ২১ ইং রবিবার রাজধানী ঢাকা এবং ২০ অক্টোবর ২১ ইং বুধবার চট্টগ্রামে,পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে'র জশনে জুলুসে নেতৃত্ব দিবেন। 

চট্টগ্রামে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) - ২০২১ ইং স্বাস্থ্য বিধি অনুসরন করে আনজুমান ট্রাস্ট'র ব্যবস্থাপনায় হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাঃ জিঃ আঃ)'র নেতৃত্বে জশনে জুলুস সকাল ৮ টায় চট্টগ্রাম ষােলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আরম্ভ হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখা মসজিদ, চকবাজার, প্যারেড ময়দানের উত্তর-পূর্ব পার্শ্ব হয়ে চন্দনপুরা, সিরাজুদ্দৌল্লাহ রােড, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মােমিন রােড, কদম মােমারক, চেরাগী পাহাড়, প্রেসক্লাব, জামালখান মােড় হয়ে কাজির দেউড়ি মােড়, আলমাস হয়ে ওয়াসার মােড়, জিইসি মােড়, ২ নম্বর গেইট, পুনরায় মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত - দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যােহর ও দোয়া অনুষ্ঠিত হবে। 

কতৃপক্ষ বর্জন এবং সতর্কতামূলক হিসেবে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা তুলে ধরা হলো- 

১। জুলুসে (মিছিলে) বাংলাদেশ'র জাতীয় পতাকা ও আনজুমান ট্রাস্ট'র নির্ধারিত সবুজ পতাকা ব্যতিত অন্য কোন রং এর পতাকা/ব্যানার ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘােষনা করা হলাে। 

২। আইন শৃংখলা বাহিনী ও মিডিয়ার গাড়ী ব্যতিত অন্য কোন যানবাহন কোন অবস্থাতেই জুলুসের সামনে ও পিছনে চলাচল করা কিংবা জুলুস প্রদক্ষিণের রাস্তা মূহের পার্শ্বে কোন গাড়ী পার্কিং করা যাবেনা। 

৩। জুলুসে ডেকসেট সহ সব ধরণের বাদ্যযন্ত্র বাজানাে শরীয়তের বিধান মােতাবেক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জুলুস (মিছিল) এর আগে ও পরে ঐ ধরনের ইসলাম বিরােধী গর্হিত কাজ হতে বিরত থাকার জনা সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা যাচ্ছে। 

৪। ব্যাগ-পুটলা (গাট্রি) প্যাকেট-কার্টুন ইত্যাদি কেউ জুলুসে আনতে পারবে না। এমন কাউকে দেখলে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা তাদের তল্লাশি করবে। 

৫। হুজুর কেবলার ছবি কিংবা ছবি সম্বলিত ম্যাগাজিন, ট্যাবলয়েড ম্যাগাজিন, মাসিক পত্রিকা ইত্যাদি বিক্রী করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘােষনা করা হলাে। 

৬। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ইত্যাদি যানবাহন এ.কে. খাঁন মােড় অক্সিজেন বাস টার্মিনাল, বায়েজিদ লিংক রােড়, বহদ্দারহাট বাস টামিনাল, এক কিলােমিটার অতিক্রম করবে না। এছাড়াও, বহদ্দারহাট নূর নগর হাউজিং মাঠ ও অনন্যা আবাসিক এলাকার সুবিধাজনক স্থানে পার্কি করা যাবে। 

৭। শহরের গাড়ী জুলুসে এসে গেলে সেগুলােকে সি.আর.বি, পলােগ্রাউন্ড ময়দান এবং জমিয়তুল ফালাহ ময়দানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। 

৮। জুলুসে মহিলাদের অংশগ্রহণ সম্পূর্ণরুপে নিষিদ্ধ। 

উল্লেখ্য, উপরােক্ত বিষয়ে স্থানীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আনজুমান সিকিউরিটি ফোর্স, প্রয়ােজনীয় তদারকীর ব্যবস্থা গ্রহণ করবে। জুলুছ ও মাহফিলে অংশগ্রহণকারী প্রত্যেককে বাধ্যতামূলক মুখের মাস্ক পরে আস্তে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ