| সংগৃহীত ছবি |
আবারও নৌকার মাঝি আহমদ নুর
চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:
চট্টগ্রামে পটিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ৪নং কোলাগাঁও ইউনিয়নের জন্য দলীয়ভাবে আওয়ামীলীগ থেকে আবারও মনোনিত করেছেন হাজী আহমদ নুর কে।
দল থেকে মনোনয়ন পাবার জন্য আওয়ামীলীগ থেকে একই ইউনিয়নের আরো নেতা কর্মীদের মনোনয়ন দাখিল, দোড় ঝাপ বা চেষ্টা থাকলেও, শেষ পর্যন্ত আহমদ নুর কে মনোনিত করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নিতি নির্ধারকরা। এবং তারা মনে করেন ইউনিয়নবাসীর জন্য আবারো আহমদ নুর কে প্রয়োজন।
বিগত পাঁচটি বছর ইউনিয়নবাসীর সেবায় তিনি একজন চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন, এবং সু-নামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন সাধারণ জনগণ।
জনাব আহমদ নুর মনে করেন এবার যদি তিনি জনগণের ভোটে নির্বাচিত হন তাহলে, তার অসমাপ্ত কাজ গুলো সফল ভাবে শেষ করতে পারবেন। রাস্তা ঘাট থেকে শুরু করে উন্নয়ন মূলক কাজ গুলো বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ বান্ধব গ্ৰাম বাস্তবায়ন সহ মাদক দ্রব্য থেকে তরুণ সমাজকে বাঁচিয়ে রাখতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা আন্তরিকতার সাথে তার ইউনিয়নবাসীর জন্য করে যাবেন।
জনাব আহমদ নুর দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন, এবং আসন্ন ২৬ ডিসেম্বর ২০২১ ইং সবাইকে আনন্দের সাথে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ