About Me

চালু হচ্ছে চট্টগ্রাম থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট

ছবি: সংগৃহীত

চালু হচ্ছে চট্টগ্রাম থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট পরিচালনা

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ইং

চট্টগ্রাম এয়ারপোর্ট ফ্লাইট আপডেট:

এবার চট্টগ্রাম-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু করছে কুয়েতভিত্তিক বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ। আগামী ২৪ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে এই রুটে। পরে যাত্রী বাড়লে বাড়ানো হবে ফ্লাইটের সংখ্যা।

৬ ঘন্টা ৫০ মিনিটের একমূখী এই যাত্রায় বিমান ভাড়া হচ্ছে সর্বনিম্ন সাড়ে ৩৪ হাজার টাকা। এর ফলে চট্টগ্রাম থেকে কুয়েত গিয়ে সেখান থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কম খরচে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশে জাজিরা এয়ারওয়েজ, যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করছে গ্যালাক্সি বাংলাদেশ লিমিটেড। জানতে চাইলে প্রতিষ্ঠানটির চট্টগ্রামের প্রধান আসিফ চৌধুরী বলেন, আমরা মাত্র ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছি, এরই মধ্যে প্রথম ফ্লাইটের ১৭২ যাত্রী কনফার্ম টিকেট কিনেছেন। এত সাড়া আমরাও চিন্তা করিনি। এরকম যাত্রী সাড়া থাকলে আগামীতে ফ্লাইট বাড়বে।

কালের কণ্ঠের তথ্যঅনুযায়ী, তিনি আরো বলেন, আমাদের যাত্রীরা শুধুই কুয়েত যাচ্ছেন না। কুয়েত হয়েই সৌদি আরব, আরব-আমিরাত, বাহরাইন, কাতার যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে টিকেট নিয়ে চরম সংকটের মধ্যে আমরা এই ফ্লাইট শুরু করেছি, যাতে যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি মিলে।

চট্টগ্রাম থেকে জাজিরা এয়ারওয়েজে কুয়েত হয়ে দুবাই যেতে গেলে একজন যাত্রীর খরচ পড়বে ৯৩১ মার্কিন ডলার। চট্টগ্রাম থেকে কুয়েত যেতে ৬ ঘন্টা ৫০ মিনিট। আর কুয়েত থেকে দুবাই যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট।

মধ্যপ্রাচ্য রুটে যাত্রীর অনেক বেশি চাহিদা থাকায় চট্টগ্রাম-কুয়েত রুটে ফ্লা্ইট শুরুর কথা ছিল ফেব্রুয়ারি থেকেই। সেই জের ধরেই সময়ের আগেই শুরু হচ্ছে ফ্লাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ