| সংগৃহীত ছবি: বিমানের গুয়াংজু অফিস উদ্বোধন |
চীনে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে বাংলাদেশ বিমানের গুয়াংজু কার্যালয় উদ্ধোধন
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২ ইং
ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে চীনের গুয়াংজুতে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ১৭ জানুয়ারি, ২০২২ তারিখ ইং, রোজ সোমবার গুয়াংজুতে নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেছে। বিমানের নতুন কার্যালয়ের ঠিকানা: রুম ৫০৪ বি, অ্যাট্রিয়াম এরিয়া, গুয়াংডং ইন্টারন্যাশনাল বিল্ডিং, ৩৩৯ পূর্ব হুয়াংশি রোড, গুয়াংজু, ৫১০০৯৮, চীন।
চীনের গুয়াংজু শহরে নতুন এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চীনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মাহবুব উজ জামান, বিমানের কর্পোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর ড.মোঃ মাহবুব জাহান খান (অব.) মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, চীনে বিমানের ব্যবসায়িক সহযোগী সুপার পাওয়ার লজিস্টিকস এর প্রতিনিধি জনাব ফিলিপ উ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, চীনে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার জনাব মো. শাহনেওয়াজ মজুমদার ও স্টেশন ম্যানেজার জনাব মোহাম্মদ শামীম হাসান। এছাড়াও গণ্যমান্য অতিথিবৃন্দ এবং বিমানের কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত জনাব মাহবুব উজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। চীনের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিমানের জন্য এটি অত্যন্ত লাভজনক গন্তব্য হবে। দেশটির সাথে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালুর জন্য দূতাবাসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
বিমানের পরিচালক এয়ার কমডোর ড. মোঃ মাহবুব জাহান খান অব.) চীনে কার্গো ও চার্টার্ড ফ্লাইট পরিবহনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি জানান, শুধু গুয়াংজু নয় ভবিষ্যতে দেশটির অন্যান্য গন্তব্যেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, খুব শীঘ্রই এ রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু হবে এবং সম্মানিত যাত্রীগণের ভোগান্তি কমে আসবে। টিকেটের মূল্যও হ্রাস পাবে।
চীনে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ ও চীনের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এর ফলে চীনে বসবাসকারী বাংলাদেশিরা উপকৃত হবেন। তারা সহজেই দেশে যাতায়াত করতে পারবেন। এছাড়াও সুপার পাওয়ার লজিস্টিকস এর প্রতিনিধি জনাব ফিলিপ উ তাদের দিক থেকে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়টি বিমান কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। তথ্যসূত্র: বিমান বাংলাদেশ ফেইসবুক পেইজ।
সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ:
মো. শাহনেওয়াজ মজুমদার, কান্ট্রি ম্যানেজার, গুয়াংজু, চীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মোবাইল: +৮৬১৩৫০১৫৩৪৮৫৪ হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১১১৮৫৭৮৩ উইচ্যাট: shahnewaz34246 ফোন: +৮৬-০২০-৩৮৩৭৭৩০৭ ইমেইল: canuu@bdbiman.com
1 মন্তব্যসমূহ
How to Make Money on Slot Machines - Work/Tough
উত্তরমুছুনBut if you're looking to make 제왕 카지노 money playing casino games, you have to try an online casino งานออนไลน์ that's not choegocasino so easy to find.