![]() |
| সংগৃহীত: ছবি |
শেখ খলিফাকে আল বাতিন কবরস্থানে দাফন করা হয়েছে জানাজা আদায় করেন শেখ মোহাম্মদ প্রকাশিত: শুক্রবার ১৩ মে ২০২২ রাত ৯:৩৪ শেষ আপডেট: শুক্রবার ১৩ মে ২০২২, রাত ৯:৩৫
সংযুক্ত আরব আমিরাত: প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির আল বাতিন কবরস্থানে দাফন করা হয়েছে, WAM ঘোষণা করেছে।
আবুধাবির শাসক মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ আবুধাবির প্রথম মসজিদ শেখ সুলতান বিন জায়েদ-এ প্রয়াত রাষ্ট্রপতির জানাজা আদায় করেছেন। তার সঙ্গে আল নাহিয়ান পরিবারের সদস্যরা যোগ দেন।
খালিজ টাইমসের খবরে বলা হয়, শেখ মোহাম্মদ এবং আল নাহিয়ান পরিবারের সদস্যরা, আবুধাবির আল বাতিন কবরস্থানে প্রয়াত শেখ খলিফার মরদেহের সাথে তার শেষ বিশ্রামস্থলে যান।
![]() |
| সংগৃহীত ছবি: জানাজা এবং দাফন প্রক্রিয়া |
শেখ খলিফা: জন্ম -১৯৪৮ মৃত্যু - ২০২২ মাগরিবের (সূর্যাস্ত) পর সারাদেশের মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যাওয়া রাষ্ট্রপতির জন্য প্রার্থনা পালন করতে নাগরিক এবং প্রবাসীরা একত্রিত হয়েছিল।
শনিবার, শেখ মোহাম্মদ বিন জায়েদ মুশরিফ প্রাসাদে আমিরাতের শাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শোক জ্ঞাপন করবেন।


0 মন্তব্যসমূহ