![]() |
| সংগৃহীত: ছবি |
অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ বাতিল করেছে বাংলাদেশ সরকার
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ইং
দেশে আগমনের আগে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করা বাতিল করেছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। ৩০ অক্টোবর ২০২২ ইং এক সাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ অক্টোবর ২০২২ ইং তারিখে এই নিয়ম স্থগিত চেয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর এক সাক্ষরিত চিঠি দিয়ে অনলাইন হেল্থ ডিক্লারেশন কার্ড সিষ্টেম বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিগত এপ্রিল ২০২২ শে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়, বিদেশ থেকে বাংলাদেশে কোন যাত্রী আসলে তাকে অবশ্যই যাত্রার ৭২ ঘন্টার মধ্যে হেল্থ ডিক্লারেশন কার্ড অনলাইনে পূরণ করে, সেটির একটি সফট কপি প্রিন্ট করে আসার সময় যেন বিমান বন্দরে কতৃপক্ষকে জমা দেয়।
বর্তমানে এই নিয়ম বাতিল করলেও আগের নিয়ম অবশ্যই বহাল থাকবে বলে সুত্র জানায়। আগের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে যাত্রী দেশে আসার সময় তাদের দুইটি টিকা বা পূর্ণ ডোজ নেওয়া থাকলে তাদের আর করোনা পরীক্ষার প্রয়োজন নেই। যদি একটি ডোজ বা কোন ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে তাদের দেশে আসার ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখিয়ে আসতে হবে। ১২ বছরের নিচে বয়সীদের করোনা পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে।
এবং বিমান বন্দরে কতৃপক্ষ যদি মনে করেন টিকা নেওয়া না নেওয়া ব্যাক্তির মধ্যে করোনার উপসর্গ আছে, তাহলে বিমানবন্দরে করোনা পরীক্ষা করে পরীক্ষায় যদি পজিটিভ আসে তাহলে নিজ খরছে যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে।

0 মন্তব্যসমূহ