![]() |
| সংগৃহীত: ছবি |
আবুধাবি'র মেগা লটারিতে ৩৫ মিলিয়ন দিরহাম জিতেছে এক বাংলাদেশী প্রবাসী
প্রকাশিত: মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩
শেষ আপডেট: বুধবার ৪ জানুয়ারী ২০২৩
সংযুক্ত আরব আমিরাত: আল-আইন থেকে প্রবাসী বাংলাদেশী, আবুধাবি লটারিতে ৩৫ মিলিয়ন দিরহাম জিতেছে।
২০২৩ ইংরেজি নববর্ষের প্রথম মাসে বিগ টিকিট র্যাফেল ড্রতে, একজন বাংলাদেশী প্রবাসী ড্রাইভার, আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজ ২৪৭-এ, ৩৫ মিলিয়ন দিরহাম জিতেছে। বাংলাদেশী টাকায় প্রায় ৯৮ কোটি ১৭ লাখ টাকার সমান।
১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের প্রমোশনের জন্য 'দ্যা বিগ টিকিট' নামে এই র্যাফেল ড্র চালু হয়। ধারাবাহিকভাবে প্রতিমাসে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।
১০ ডিসেম্বর, ২০২২-এ কেনা টিকিট নম্বর 043678 দিয়ে বাংলাদেশী-মোহাম্মদ রায়ফুল, আবুধাবিতে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। তবে, ৩৯ বছর বয়সী এই বিজয়ী গাড়ি চালাচ্ছিলেন বলে, বিজয়ের খবরটা দেয়ার জন্য, ড্র হোস্টরা একাধিক প্রচেষ্টার পরেও ফোনে তার সাথে যোগাযোগ করতে পারেনি।
সৌভাগ্যবশত আয়োজকরা আল-আইনের এই প্রবাসীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং তার বিজয়ী এত বড় একটি খবর দিতে পেরেছেন।
রায়ফুল আল-আইনের একটি কোম্পানিতে পিক-আপ চালক হিসেবে কাজ করেন এবং গত নয় বছর ধরে টিকিট কিনছেন। তার বিজয়ী টিকিটটি ২০ জন বন্ধু মিলে একটি গ্রুপ বানিয়ে অনলাইনে কেনা হয়েছিল, টিকিটের টাকা সব বন্ধু মিলে দিয়েছেন। তাই রাইফুল লটারিতে যে অর্থ জিতেছেন, তা থেকে পুরস্কারের অর্থ সব বন্ধু মিলে ভাগ করে নেবে বলে জানান।
রাইফুল বলেন, আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছিনা যে আমি ড্রতে জিতেছি। আসলে এখন আমি খুবই উত্তেজিত এবং আনন্দিতও।
খালিজ টাইমস, রাইফুলের কাছে লটারিতে জেতা টাকাটা কীভাবে ব্যবহার করবেন জানতে চাইলে, তিনি তার কোন উত্তর দিতে পাররছেন না তিনি রিতিমত অবাকও, কারণ তিনি আগে থেকেই কোনো পরিকল্পনাই করেননি। তিনি বলেন, আমি যে আজ রাতে একটি বিজয়ী কল পাব সেটা আশা করতে পারিনি। কিন্তু ভাগ্য আজ আমার সহায় হয়েছে।
![]() |
| মুহাম্মদ রাইফুল-(প্রবাসী) আল-আইন |
এবং আরো যারা লটারিতে জেতার জন্য এই সময়ে অপেক্ষা করেছেন, তাদের জন্য,২৩ মিলিয়নের ড্র পরবর্তী ৩ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যারা এই মাসজুড়ে টিকিট কিনবেন তারাও স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রতে প্রবেশ করবেন এবং লটারিতে জিতে প্রতি সপ্তাহে ২৪ ক্যারেটের ১কেজি স্বর্ণ নিয়ে হাঁটার সুযোগ পাবেন।
বিগ টিকেট মিলিয়নিয়ার -এর টিকিটের মূল্য ৫০০ দিরহাম। আপনি যদি দুটি টিকিট কিনে থাকেন, তাহলে আপনাকে তৃতীয় টিকিটটি একেবারে বিনামূল্যে দেয়া হবে। অর্থাৎ দুটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রিতে পাবেন।
এছাড়াও, যে সমস্ত গ্রাহকরা 'ড্রিম কার' টিকিট কিনবেন তারা ৩ফেব্রুয়ারিতে একটি (রেঞ্জ রোভার গাড়ি) জেতার সুযোগ পাবেন। একটি 'ড্রিম কার' টিকিটের মূল্য ১৫০ দিরহাম, এবং নগদ পুরস্কারের মতো, যে কেউ দুটি টিকিট কিনবেন। একটি বিনামূল্যের জন্য।
যারা এই ধরনের পুরস্কার জেতার আশা করছেন, তারা, বিগ টিকিট ওয়েবসাইট www.bigticket.ae এর মাধ্যমে অথবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল-আইন বিমানবন্দরের ইন-স্টোর কাউন্টারে গিয়ে টিকিট কেনাকাটা করতে পারেন।


0 মন্তব্যসমূহ