About Me

পালিয়ে যাওয়া প্রবাসীর পতাকা ব্লক থাকলেও আবার ভিসা লাগাতে পারবে, তবে এই কাজটি করতে হবে...

সংগৃহীত: ছবি

পালিয়ে যাওয়া প্রবাসীর পতাকা ব্লক থাকলেও আবার ভিসা লাগাতে পারবে, তবে এই কাজটি করতে হবে...

পতাকা ব্লক: প্রবাসীদের প্রবাস জীবন, সেটা এক অন্যরকম জীবন। নিজ দেশের নিয়ম কানুন থেকে ভিন্ন। বিশেষ করে আরব দেশের ক্ষেত্রে। যেমন সংযুক্ত-আরব আমিরাত। ধরতে গেলে পুরো গালফ দেশের নিয়ম একই। 

একজন প্রবাসীকে আরব দেশের নিয়ম কানুনগুলো মেনেই সেদেশে কাজ করতে হয়। একজন ব্যক্তি যখন ভিসা নিয়ে সেদেশে যায়, সেখানে চুক্তি মোতাবেক ভিসা লেগে তার মধ্যে স্থায়ী পতাকা বা লেবার কার্ড হয়। এটি দিয়ে সে ভিসার মেয়াদ অনুযায়ী কাজ করতে পারে।

তবে দেখা যায় পতাকার মেয়াদ শেষ না হতেই, কোন কারনে সে প্রবাসী মালিক থেকে পালিয়ে চলে যায়। হয়তো অন্য কোনখানে কাজ করছে। এর মধ্যে তাকে অনেক খোঁজাখুঁজি করে হয়তো পাইনি, আরো কিছু মাস মালিক পক্ষ তার কর্মচারীর জন্য ফিরে আসবে মনে করে অপেক্ষা করল, কিন্তু দেখলো সে আসলোনা, তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ। তখন মালিক পক্ষ তার কর্মচারীর বিরুদ্ধে আইনের কাছে গিয়ে অভিযোগ করেন। উদাহরণ স্বরূপ: 'আমার কর্মচারী আমার চুক্তির মেয়াদ শেষ না করে আমার কাছ থেকে পালিয়েছে, সে নিশ্চয়ই অন্য যায়গায় কাজ করছে' এই অভিযোগ দিয়ে আইনের মাধ্যমে তার কর্মচারীকে পতাকা ব্লক করে দেয়। 

প্রবাসীর পতাকা যখন ব্লক হয়ে যায় পরে সে চাইলে আর কোথাও ভিসা লাগাতে পারবে না। যদি এর মধ্যে পালিয়ে যাওয়া প্রবাসীকে কোথাও পুলিশ ধরতে পারে তাহলে তাকে সেদেশের আইন অনুযায়ী পুলিশের প্রক্রিয়াগুলো সম্পন্ন করে প্রবাসীকে দেশে পাঠিয়ে দেয়। এবং ঐ প্রবাসী আর সেদেশে কখনো যেতে পারে না। আজীবনের জন্য তাকে নো এন্ট্রি করা হয়। কারন সে অপরাধী। তবে একটি উপায়ে সে চাইলে নতুন করে অন্য যায়গায় ভিসা লাগাতে পারে।

সেক্ষেত্রে তাকে কিছু পথ অবলম্বন করতে হবে। যেমন: প্রথমে পালিয়ে যাওয়া প্রবাসী, অন্য মালিকের সাথে, নতুন করে ভিসা লাগানোর কথা নিশ্চিত করবে, এবং নিশ্চিত হওয়ার পর মূল যে কাজটি রয়েছে সেটা হচ্ছে, যিনি নতুন মালিক হবেন, তাকে দিয়ে পুরাতন মালিকের সাথে কথা বলতে হবে। পুরাতন মালিককে অনুরোধ করতে হবে, ভালো করেই বুঝিয়ে তার মন গলাতে হবে। তাকে রাজি করতে হবে, যাতে সে পতাকার ব্লকটি তুলে নেয়। মোট কথা পালিয়ে যাওয়া প্রবাসীর বিরুদ্ধে যা অভিযোগ কার্যকর করেছিল সেগুলো যাতে তুলে নেয়। যদি পুরাতন মালিক রাজি হয়ে পতাকার ব্লক বা অভিযোগ তুলে নেয়, সেক্ষেত্রে ভিসা লাগাতে আর সমস্যা নেই। তবে সেখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে, পুরাতন মালিক থেকে (এনওসি) লেটার নিতে হবে মানে নো অবজেকশন লেটার নিতে হবে। যেখানে অবশ্যই উল্লেখ থাকবে আপনার বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই এবং আপনাকে অন্য যায়গায় ভিসা লাগানোর অনুমতি দেয়া হলো।

এরপরে আপনি নতুন করে ভিসা লাগানোর কাজ শুরু করতে পারবেন। পালিয়ে যাওয়া প্রবাসীর ক্ষেত্রে এটিই হচ্ছে একটি পথ, এটিই অবলম্বন করে আবার বৈধভাবে কাজ করার সুযোগ তৈরি করতে পারে। সরকার থেকে কখনো যদি অবৈধ প্রবাসীর জন্য কোন নতুন সুযোগ দেয় ভিসা লাগানোর জন্য সেটা ভিন্ন কথা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ