About Me

পৃথিবীর সবচেয়ে সেরা শ্রমিক কারা?

 
যাদের হিসাব করলেই দেখবেন তারাই পৃথিবীর মধ্যে সেরা শ্রমজীবী। কারণ, তাদের প্রবাস জীবনে কোন আনন্দ নেই কোন আত্মহারা খুশির কিছু নেই। নেই কোন সাপোর্ট, নেই নিজের কোন চাওয়া পাওয়া। যা কিছু চাওয়া সব তো পরিবারের জন্য, তাদের কে খুশি রাখার জন্য। পরিবারের আনন্দটা একজন প্রবাসীর কাছে বড় চাওয়া। পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে একলা অনেক দিন পার করা, সত্যিই হলেও অনেক কষ্টের, তার পরও নিজের মনকে শক্ত করে বছরের পর বছর মন কে পাথর করে পার করে দেয়। যেমনি করে একটি পরিবার লাভবান হয়, তেমনি একটি দেশের অর্থনৈতিক অগ্ৰগতির ভূমিকা রাখে এই প্রবাসীরাই। এত কষ্ট এত ত্যাগ প্রবাসী ছাড়া অন্যেরা উপলব্ধি করতে পারবেনা। কারন দেশের মধ্যে যারা পরিবার পরিজন নিয়ে সব সময় জীবন যাপন করছেন, তাদের এই পরিবারবিহীন থাকাটা সেখান থেকে অনুভব হবে না। তারা চাইলেইও অনেক কিছু করতে পারে না,আইন কানুন, সামাজিক দায়বদ্ধতার মধ্যে তারা আবদ্ধ। 

আবেগী মনটা অনেক সময় জীবনের সাথে হেরে যায়।একজন প্রবাসীর ঘরে যখন নতুন সন্তান পৃথিবীতে এসে মায়ের মুখ দেখে, তখন বাবার মুখ দেখতে পারেনা ঐ সন্তান। বাবাও তার প্রিয় নবজাতক শিশুকে আদর ভালোবাসা দেওয়া থেকে বঞ্ছিত থাকে। দুর থেকে একটু ভালোবাসা দেওয়া ছাড়া আর রাস্তা থাকে না, এরই নাম প্রবাস জীবন। এবং এরাই পৃথিবীর সবচেয়ে সেরা শ্রমজীবী মানুষ। তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ