অনলাইন কিংবা অফলাইন, দুটোতেই আজকাল প্রতারক চক্রের সদস্যরা খুবই সক্রিয়। অনলাইন যুগে আজকাল, নকল ওয়েব সাইট তৈরি করে, মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর ডিজাইন ও লগু ব্যবহার করে অনলাইন এর মাধ্যমে গ্ৰাহকদের জন্য ফাঁদ বানিয়ে রেখেছে। যেমনটি, বিভিন্ন অফার এবং বিভিন্ন অংকের টাকা গিফট করা, ইত্যাদি। প্রতারকরা একটি খালি ফর্ম পূরণ করার উপায় দেখিয়ে নাম, ঠিকানা, জেলা এবং যে নাম্বারে গ্ৰাহক, বিকাশসহ মোবাইল ব্যাংকিং একাউন্ট এক্টিভ রেখেছেন, সেই নাম্বার দিয়ে পূরণ করতে বলবে, শেষে সাবমিট করতে অপশন দেখাবে।

- এই ভাবে তারা গ্ৰাহক থেকে তথ্য আদায় করে, পরে ঐ নাম্বারে ফোন দিয়ে একটি পিন নাম্বার চাইবে, যে পিন কোড এর মাধ্যমে টাকা ট্রান্সফার এবং ক্যাশ আউট করা হয়। অথবা একাউন্ট টি হ্যাক করবে। অফলাইন, মানে মোবাইলে ফোন করে পিন নাম্বার চাইবে। এবং ভেরিফিকেশন কোড চাইবে,অতএব এখন থেকে আরো সাবধান হতে হবে। যে সব প্রবাসীদের পরিবারে বিশেষ করে যারা গ্ৰামে গঞ্জে বসবাস করেন তাদের মা বাবা ভাই বোন স্ত্রী সবাই কে সতর্ক করতে হবে। বিশেষত মহিলাদের। যাতে কোন অবস্থাতেই কাউকে ভেরিফিকেশন কোড,ওটিপি পিন কোড না দেয়া থেকে বিরত থাকে। মনে রাখতে হবে মোবাইল ব্যাংকিং কোম্পানি গুলো কখনো গ্ৰাহকের কাছে ফোন করে কোন পিন কোড, ভেরিফিকেশন কোড জানতে চাইবে না। প্রয়োজনে গ্ৰাহক তাদের কাষ্টমার কেয়ার নাম্বারে ফোন করে যাচাই করতে পারে। গ্ৰাহকের আমানত সুরক্ষিত থাকুক, প্রতারক মুক্ত সমৃদ্ধি হোক।
0 মন্তব্যসমূহ