About Me

বিদেশে কাজের ভিসায় আসতে চাইলে বয়স কত হতে হবে?

আমরা জানি একটা ছেলেকে সাবালক হিসেবে গণ্য করতে গেলে, তার ১৮ বছর পূর্ণ হতে হবে। দেশের আইন কানুন অনুযায়ী। কিন্তু ১৮ বছর বয়স হয়ে গেলেও কিছু দেশের নিয়ম অনুযায়ী গ্ৰহণযোগ্য নয়। আবার কিছু দেশের জন্য গ্ৰহণযোগ্য। বিদেশের সরকার অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং আন্তর্জাতিক সমন্বয় রেখে, কাজের ক্ষেত্রে বয়স ঠিক করে। পরিপূর্ণ হিসেবে নিজেকে সব ক্ষেত্রে মানিয়ে নিতে অনেক সময় বয়সটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। কারন বয়সের সাথে সাথেই মেধা বাড়তে থাকে। আমরা আগে আলোচনা করে ছিলাম, ভাষা জানলে বিদেশে কর্মক্ষেত্রে অর্ধেক সফলতা আসে। 

আমরা এখান থেকে জানবো ২১ বছর বয়সটি কোন কোন দেশের জন্য?

আসলে নূন্যতম এই বয়সটি নির্ধারন করা হয়েছে, মধ্যপ্রাচ্যের আরব দেশ, সালতানাতে ওমান এর জন্য। কোন ব্যাক্তি বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে যদি ওমানে কাজের ভিসায় যেতে চাই তাহলে তার নূন্যতম বয়স ২১ বছর  হতে হবে। অর্থাৎ ২১ বছর এর নিচে তার ভিসা ইস্যু হবে না। পাসপোর্টে অবশ্যই ২১ বছর বয়স হতে হবে।

কত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে?

ওমানের আইন কানুন অনুযায়ী, ৬০ বছর উর্ধ্ব বয়সী একজন ব্যক্তি আর ভিসা লাগাতে পারবে না। তার আগ পর্যন্ত সে ওমানে ভিসা লাগাতে পারবে এবং ওমানে থাকতে পারবেন। ৬০ বছর বয়স হওয়ার পর আর ভিসা ইস্যু হবে না।  

যদিও আপডেট অনুযায়ী ৬০ বছরের উর্ধ্বে যাদের বয়স হয়েছে, তারাও ভিসা নবায়ন করতে পারবেন। ২৬ জানুয়ারি ২০২২ ইং টাইমস অফ ওমানের খবরে প্রকাশিত হওয়া সংবাদে বলা হয়, প্রবাসীরা, যাদের বয়স ৬০-এর বেশি, তারা তাদের কাজের পারমিট পুনর্নবীকরণ করতে এবং বেসরকারী খাতে চাকরির সন্ধান করতে সক্ষম হবেন। মহামান্য শ্রম মন্ত্রী বেসরকারি খাতে প্রবাসী শ্রমিকদের বয়সসীমা ৬০ বছর বাতিল করতে একটি সার্কুলার জারি করেছেন।

বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের শ্রমের আন্ডার সেক্রেটারি শেখ নাসর আল হোসানির কাছে পাঠানো হয়েছিল এবং নিম্নলিখিতটি বলেছিল: "আমরা আপনাকে জানাতে চাই যে, বেসরকারী খাতের বর্তমান অবস্থা এবং ব্যতিক্রমগুলির জন্য বিপুল সংখ্যক অনুরোধের পরিপ্রেক্ষিতে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী জনশক্তি আনতে লাইসেন্স পুনর্নবীকরণ করতে, আমি আপনার বিশেষজ্ঞদেরকে বেসরকারী খাতে কর্মীদের জন্য ৬০-বছর বয়সের সীমা বাতিল করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে বলি।

আরব আমিরাতে কত বছর লাগবে? আমরা সচরাচর দুবাই হিসেবে জানি। মূলত দুবাই নামটি একটা সিটির নাম। পুরো দেশের নাম হলো, ইউনাইটেড আরব আমিরাত। এখানে কাজের ভিসায় আসতে হলে, নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে। সর্বোচ্চ বয়স এর ক্ষেত্রে সিমা নেই তবে ৬৫ বছর বয়সীদের ক্ষেত্রে, কোম্পানিদের বেশি ফি দিতে হবে।

সৌদিয়ার ক্ষেত্রে কত লাগবে?

সৌদিয়ায় কাজের ভিসায় যেতে চাইলে, ২১ বছর নূন্যতম হতে হবে। আর ৬০ বছর বয়স হয়ে গেলে তার অবশ্যই অবসর গ্রহণ করতে হবে।

কুয়েতের ক্ষেত্রে বয়স কত লাগবে?

এখানেও ২১ বছর নূন্যতম বয়স হতে হবে। আর ৬০ বছর বয়স নির্ধারণ থাকলেও অফিসিয়াল হিসেবে নেই। তবে ৬৫ বছরেও ভিসা নবায়ন হয়েছে তবে অনেক কঠিন সেটা। তার মানে, ৬০ বছর বয়স সেটাই সর্বশেষ সিমা।

কাতার এর ক্ষেত্রে?

কাতারে যাবার ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ২১ বছর।চাকরি সমাপ্তি বয়স হচ্ছে ৫৫ বছর।

বাহরাইন এর ক্ষেত্রে?

বাহরাইনে ভিসা ইস্যুর ক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম, ২০ বছর। অব্যহতি হবে, ৫৫ বছর বয়সে।

মধ্যেপ্রাচ্যর নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী বয়স সীমা পরিবর্তন করার ক্ষমতা রাখে।

আশাকরি যারা নতুন এবং পুরাতন তাদের ক্ষেত্রে পোস্টটি সবার জন্য সহায়ক হবে। আরো প্রয়োজনীয় বিষয়গুলো পেতে, সাথেই থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ