About Me

ভাষা জানলে বিদেশে কর্মক্ষেত্রে অর্ধেক সফলতা আসে

পিক সংগৃহীত

আপনি কি নতুন?

তাহলে আপনার জন্য, এই লেখা গুলো সহায়ক হবে।


আমরা আগে আলোচনা করেছিলাম কারিগরি বিষয় নিয়ে, আজকে আলোচনা করবো ভাষা গত দিক নিয়ে।

পৃথিবীতে মানুষের সাথে মানুষের এবং ব্যবসা- বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে যেটাকে প্রথমে প্রাধান্য দেয়া হয়, সেটা হচ্ছে ভাষা, আপনার ভিতর যত গুণ থাকুক না কেন, সেগুলোকে উপস্থাপন ও প্রমোট করার জন্যই প্রয়োজন ভাষা, কারন আপনি যে গুণি আপনি যে এক্সপার্ট সেটা বুঝানোর জন্য ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তাই ভাষা আপনার সফলতার পেছনে অর্ধেক অবদান রাখতে সক্ষম। ধরুন, যখন আপনি বিদেশে পাড়ি জমালেন, আপনাকে প্রথমে আপনার মালিক অথবা পরিচালক, তাদের সাথে কৌশল বিনীময় করতে হবে, আপনার সম্পর্কে এবং আপনার দেশ ও পরিবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে, তখন আপনি কি বলবেন?

তখন আপনি কোন জবাব দিতে পারলেন না, এবং আপনিও কিছু বুঝলেন না, তখন আপনার হয়ে তৃতীয় পক্ষ ভাষা জানা কারো সহযোগিতার প্রয়োজন হবে।

কিন্তু এখানে একটাই দুরত্ব সৃষ্টি হয়ে যায়, যতক্ষণ না আপনি ভাষায় অভিজ্ঞ না হচ্ছেন, ততক্ষণ আপনি আপনার মালিকের সাথে, সুবিধা অসুবিধা নিয়ে মন ভরে কথা বলতে পারবেন না। আপনিও বিষয়টি নিয়ে চিন্তিত থাকবেন। তাই ভাষা অত্যন্ত জরুরি। অনেকেই ভাষা না জানা অবস্থায় বিদেশে চলে আসেন, আস্তে আস্তে সময় নিয়ে তারা ভাষা আয়ত্তে আনতে সক্ষম হয়। অনেক দিন লেগে যায়। এবং অনেকে টুকটাক কিছু শিখে সেগুলো দিয়েই প্রবাস জীবন পাড় করাচ্ছেন, সাথে তৃতীয় পক্ষের সহযোগিতা নিচ্ছেন। ভাষার কারনে ঠিক মত মালিককে অনেক কিছু বুঝার কারণেও অনেক সুবিধা থেকে বঞ্চিত হয় প্রবাসীরা।

টানা ছেড়া ভাষা বাদ দিয়ে, প্রস্তুতি নিয়ে, বিদেশ আসলে, সেটাতেই আসবে সফলতা।

নিজেই নিজের মূল্যায়ন বাড়াতে চাইলে অবশ্যই ভাষা শেখা একান্ত প্রয়োজন।

দেশে, জেলা- উপজেলায় সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো থেকে আপনি সহজেই  ভাষা শিখতে পারবেন। আপনি যে দেশে যেতে ইচ্ছুক সেদেশের ভাষা শিখতে পারবেন। যদি আপনি মধ্যপ্রাচ্যের আরবদেশ গুলোতে যেতে চান, তাহলে আরবী ভাষা শিখবেন, এবং ইংরেজি। অন্য দেশে হলে সে অনুযায়ী শিখবেন।

এখানে ভাষার উপর জোর দেয়ার কারণ হলো, যাথে আপনার উদ্দেশ্য সফল হয়।

যদি এই লেখা গুলো আপনার জন্য সহায়ক হবে, তাহলে শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুনরা জানতে পারে, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ