About Me

আপনি কি বিদেশে কাজ করতে আগ্রহী?


প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, আশাকরি এই  লেখাটি থেকে আপনি- আপনারা উপকৃত হবেন।

যদি মনে করেন আপনি দেশে আয় না করে বিদেশে গিয়ে, অনেক টাকা আয় করবেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে মনোযোগ দিয়ে এই কথা গুলো অনুসরণ করুন।

# কারিগরি দক্ষতা

# ভাষা

# বয়স

# পাসপোর্ট

# অর্থ

এই বিষয়গুলো মূল কেন্দ্রবিন্দু। আজকে আমি আলোচনা করবো কারিগরি দক্ষতা নিয়ে, যেটা আপনার জন্য প্রথম অবলম্বন।

আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায়, অধিকাংশ মানুষ বিদেশে এসে কাজ করতে আগ্ৰহী, বিদেশ থেকে মোটা অঙ্কে আয় করতে আগ্রহী, কিন্তু এর মধ্যে শতকরা ৯০ ভাগ আগ্ৰহী, কারিগরি শিক্ষা থেকে দূরে সরে আছে। বাংলাদেশ সরকার দেশের সকল নাগরিকদের জন্য প্রতিটা জেলা উপজেলায় কারিগরি অধিদপ্তর এর অধীনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,গড়ে দিয়েছেন। একজন ব্যক্তি সহজে সেখান থেকে কোর্স করতে পারেন। আবার কোর্স করা কালীন ভাতাও প্রদান করে প্রতিষ্ঠান থেকে। শেষে সার্টিফিকেট প্রদান করে।

কিন্তু বিদেশ আসতে আগ্ৰহী অনেক যুবকরা সে দিকে মনোনিবেশ নয়। যার কারণে সে তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারে না।

চাইলে একটি ছেলে স্টাডি অবস্থায় কারিগরি শিক্ষাই যুক্ত হতে পারে, শুধু মাত্র দরকার নিজের সুন্দর পরিকল্পনা।

একটা মানুষের বেঁচে থাকার জন্য ২টা থেকে একটা প্রয়োজন হয়, কারিগরি দক্ষতা, নয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু বিদেশে যেটা সচরাচর প্রয়োজন সেটা কারিগরি দক্ষতা। বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক অনন্যা উচ্চ পদবী গুলোর পরে ডিমান্ড হিসেবে আছে কারিগরি কাজ, ছবিতে দেখা কাজ সহ উল্লেখযোগ্য লিপি করা কাজ ইত্যাদি সব সময় চলমান। তাই টেকনিক্যাল কাজ কে মূল্যায়ন করতে পারলে লাইফ উজ্জ্বল শতভাগ, তাতে সন্দেহ নেই। বিদেশে আস্তে না চাইলেও একজন মানুষের টেকনিক্যাল  দক্ষতা অর্জন অবশ্যই অবশ্যই প্রয়োজন।

# মটর জনিত গাড়ির সব কাজ

# মটর বাইক ও বাইসাইকেল

# বিভিন্ন মেশিনারি মটর মেরামত

# এসি ফ্রীজ

# টেইলার্স লেডিস/ জেন্টস

# ঘরের পর্দার কাজ

# টাইলস এর কাজ

# স্ক্র সিস্টেম ফার্নিচার ফিটিং ও সোফাসেট

# ওয়াটার প্রুফ এর কাজ

# বার্গার ও শর্মা মেকার

# গ্ৰিল লোহা ও তাই গ্লাস

# ইলেক্ট্রিক এর কাজ

# স্পীড বোট ও নৌকার ইঞ্জিন মেরামত

# ডেকোর ও জিপসাম এর কাজ

# মোবাইল মেরামত ও সফ্টওয়্যার-হার্ডওয়্যার

# ওয়াটার ফিল্টার এর কাজ 

# সৌরবিদ্যুৎ জনিত কাজ

আরো ইত্যাদি


আপনি যদি টেকনিক্যাল জনিত কোন কাজ জানেন, তাহলে আপনার জন্য সুযোগ সুবিধা অবশ্যই আছে। যেমন-

ভিসা ফি তে ছাড় পাবেন, হয়তো ফ্রিতেও পেতে পারেন। 

ভালো বেতন পাবেন।

একজন এক্সপার্ট হিসেবে পরিচিতি ও সম্মান পাবেন।

দেশে আশা যাওয়ার ক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। কারন আপনার দক্ষতায় উদ্যোক্তা লাভবান হবে।

আরো পড়ুন:

পৃথিবীর সবচেয়ে সেরা শ্রমিক কারা?

কোন অবস্থায় মাথাই আনা যাবে না, বিদেশে গিয়ে কাজ শিখবো অথবা দেশ থেকে কোন রকম যেতে পারলে সাকসেস, এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। একটা কথা আছে মুরব্বিদের, বিদেশ বিপদও বটেই, যদি পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত হয়।

বর্তমানে প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব নাগরিকদের বেকার মুক্ত করতে অনেক সক্রিয়, তাই আপনাকে দক্ষ হয়েই বিদেশে আস্তে হবে।

বর্তমান চাকরির মার্কেট অনেক কম্পিটিশন, তাই সাকসেস এবং টিকে থাকতে কারিগরি কাজের বিকল্প নেই। এই কথাগুলো প্র্যাকটিক্যাল ভাবে তৈরি। কোন গায়েবি কথা নয়, সুতরাং যদি আপনি নিশ্চিত হন বিদেশে যাবেন, তাহলে উপরের লিষ্ট থেকে এখনি আপনার পছন্দ মত  কারিগরি কাজে প্রশিক্ষণ নিন। বিদেশ থেকে দেশে, আপনি অর্থনৈতিক অবদান রাখতে সক্ষম হবেন।

মধ্যেপ্রাচ্যের দেশ গুলোর উপর ভিত্তি করে কন্টেন্ট গুলো আপনার জন্য সহায়ক হবে।

পরবর্তী অন্যান্য যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে। যুক্ত থাকতে আমাদের ফেইসবুক পেইজে follow ও like করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ