![]() |
| সংগৃহীত ছবি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর |
৩ থেকে ৬ দিনে বসছে আরটি - পিসিআর পরীক্ষার ল্যাব আন্তর্জাতিক বিমানবন্দরে
১৬ সেপ্টেম্বর ২০২১ ইং।
প্রজ্ঞাপন জারি অনুযায়ী ৩ দিন থেকে ৬ দিনের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন করা হবে।
ল্যাব স্থাপনের কাজগুলো করার জন্য ৭ টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো তাদের দেয়া সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবে বলে আশা করা যাচ্ছে। যদি তাই হয় তাহলে যাত্রীদের সেবা দিতে শীঘ্রই এই মাসের মধ্যেই আটকা পড়া প্রবাসীরা আরব আমিরাতে ফিরে যেতে পারবে বলে আশা করা যাচ্ছে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২১ ইং আটকা পড়া আরব আমিরাত প্রবাসীরা ঢাকায় প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়স্থ নিচে অবস্থান নিয়ে আমরন অনশনের ঘোষণা দেন, এর আগেও বিভিন্ন মানববন্ধন সংবাদ সম্মেলন করেন প্রবাসীরা। তাদের দাবি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার ল্যাব স্থাপন কখন হবে তার একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা পাওয়া।
সেদিন আমরন অনশন চলাকালীন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে প্রবাসীদের জানানো হয়, কখন থেকে শুরু হবে সেটা জানাবে বলে তাদের আসসস্থ করা হয়েছিল। পরে প্রবাসীরা শান্ত হয়ে যায়, তাদের কাছে সস্থি ফিরে আসে, তারা সেখান থেকে চলে যায়। সেই অনুযায়ী পরদিন ১৫ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করে। এবং কোন প্রতিষ্ঠান গুলোকে ল্যাব স্থাপন করার জন্য নির্বাচন করা হয়েছে ও পরীক্ষার ক্ষেত্রে তাদের ফি কত, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ থেকে শুধুমাত্র ট্রানজিট যাত্রীরা আবুধাবিতে যেতে পারে, ইতিহাদ এয়ারলাইন্সের ঘোষণা
সেখান থেকে হুবহু নিম্নে তা উল্লেখ করা হলো:
ল্যাব/ প্রতিষ্ঠানের নাম:
✓স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, ঢাকা -তিন দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ২০০০ টাকা
✓সি, এস, বি, এফ হেলথ সেন্টার - পাঁচ দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ১৮৫০ টাকা
✓এ এম জেড হাসপাতাল লিমিটেড, ঢাকা - পাঁচ দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ১৮০০ টাকা
✓আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা - চার দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ২০০০ টাকা
✓জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (প্রাঃ) লিঃ, ঢাকা - ছয়দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ১৭০০ টাকা
✓গুলশান ক্লিনিক লিমিটেড, ঢাকা - পাঁচ দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ১৭৫০ টাকা
✓ডি এম এফ আর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক - চার দিনে ল্যাব স্থাপন - পরীক্ষার মূল্য: ২৩০০ টাকা
প্রজ্ঞাপনে আরো যা বলা হয়-
উল্লেখিত ৭ টি নির্বাচিত ল্যাব কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য ও স্ট্যানডার্ড অপারেশন প্রসিডিউর ( sop) এর আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুসাঙ্গিক ব্যবস্থা গ্ৰহনের জন্য চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ , ঢাকা-কে এবং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান প্রতিপালনের শর্তাদির আলোকে উপযুক্ত ল্যাব সমূহের অনুকুলে, কার্যক্রম শুরুর নির্দেশ জারি করার জন্য, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর-কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিদেশগামী কর্মী/ যাত্রীদের জন্য বিমানবন্দরে সম্ভব স্বল্পতম সময়ে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু ও ব্যবস্থাপনা বিষয়ে এ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত আছে, উল্লেখ করা হয়।

0 মন্তব্যসমূহ