About Me

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই সফরে

মাননীয় মন্ত্রী সংগৃহীত ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই সফরে 

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং

দুবাই সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। সফর শেষে আগামী ৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন। 

প্রবাস বার্তার বরাত অনুযায়ী, সফরকালে মন্ত্রী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন। এ ছাড়া আমিরাতের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সফরে আমিরাতে দীর্ঘদিন বন্ধ থাকা কর্মী ভিসা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে করা কূটনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান মন্ত্রী। 

আরো পড়ুন:

আরব-আমিরাতে নতুন করে আসবেন এরকম ট্যুরিস্ট ভিসাধারীদের ভ্যাক্সিন সার্টিফিকেট নিবন্ধন সম্পর্কে যা বললো তা জানুন

সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার আশা ছিল বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্টের কার্যক্রম পুরোপুরি চালু হবে এবং প্রবাসীদের সাথে একই ফ্লাইটে দুবাই যাবো। উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় আপাতত সেটা হচ্ছে না। আমি আশা করছি, দু'এক দিনের মধ্যে সকল সমস্যার সমাধান হবে। তখন প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। 

মন্ত্রীর এই সফর প্রবাসীদের জন্য আরো সুফল বয়ে আনবে বলে মনে করেন প্রবাসীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ