About Me

আজ রাতে ৭০ জন প্রবাসী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে একটি ফ্লাইট যাবেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী


আজ রাতে ৭০ জন প্রবাসী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে একটি ফ্লাইট যাবেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং সন্ধ্যা ৬: ৩০ বিডি সময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রাত দেড়টার দিকে ৭০ জন প্রবাসীদের নিয়ে  সংযুক্ত আমিরাতের উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ মাহবুব আলী। সময় সংবাদের বরাতে বিষয়টি উঠে আসে।

পরে এই বিষয়টি সম্পর্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাবের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, এখনো পর্যন্ত তাদের কাছে কোন গ্ৰীণ সিগনাল পৌঁছাইনি বা আজকে যে ৭০ জন যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা হবে কি হবে না সেব্যাপারেও তারা অবগত নই। 

স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলেছেন, এই ব্যাপারে বিমান প্রতিমন্ত্রী বা কোন মন্ত্রণালয় থেকে তাদের কাছে কোন তথ্য এসে পৌঁছাইনি এবং তারা এব্যাপারে জানেন না যে ৭০ যাত্রী আজ আমিরাতে যাচ্ছেন। এবং আজকে পরীক্ষা করার মত ব্যবস্থা নেই বলে সংবাদ কর্মীরা, মুঠো ফোনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হন বলে জানান।

আরো পড়ুন:

করোনা ভাইরাসে প্রবাসীদের মৃত্যু হলে তাদের কি দেশে পাঠিয়ে দেয়? নাকি বিদেশে দাফন করে?

তবে এব্যাপারে তারা কিছু না জানলেও সিভিল এভিয়েশনে যোগাযোগ করতে বলেছেন। সিভিল এভিয়েশন কতৃপক্ষ বিষটি সম্পর্কে বলতে পারবেন বলে জানান। আমরা এই বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারবো না।

আরো পড়ুন:

ওমানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতে চাইলে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে

একজন যাত্রী যদি রাত দেড়টার দিকে আমিরাতের উদ্দেশ্যে যেতে চাই তাহলে কমপক্ষে তাকে সন্ধ্যা সাতটার দিকে এয়ারপোর্টে হাজির হওয়ার কথা, কারণ ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টা আগে আরটি- পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হয়। কিন্তু দুবাই বা আমিরাতগামী কোন যাত্রী সে সময় চোখে পড়েনি। তো শেষ পর্যন্ত যেটা দেখা যায়, ল্যাব পিসিআর সংশ্লিষ্ট এবং স্বাস্থ্য অধিদপ্তর কেউ এব্যাপারে জানে না, তাদের কাছে কোন তথ্য নেই। এবং বিষয়টি ধোঁয়াশার মধ্যে রইল। এবং রাত দেড়টায় সেটা দেখার বিষয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ