About Me

বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরিক্ষার ফি কত নির্ধারণ হলো জেনে নিন

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।

পূর্বের ফি বাতিল করে বর্তমানে সব প্রতিষ্ঠানের ল্যাবের পরীক্ষার ক্ষেত্রে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রবাসীদের জন্য এটি খুবই ভালো পদক্ষেপ নিয়েছেন কতৃপক্ষ। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজ বুধবার বেলা তিনটার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। মফিদুর রহমান বলেন, এয়ারলাইন্সগুলো আজ থেকেই যাত্রী নিতে পারবে। আর কোনো বাধা নেই। সংযুক্ত আরব আমিরাতগামী ব্যক্তিদের ফ্লাইট শুরুর ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, কিছু আনুষ্ঠানিকতা আছে, সে জন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে। ১০টি বুথে নমুনা নেওয়া হবে। 

আপনার যা জানা প্রয়োজন?

বাংলাদেশ থেকে একজন প্রবাসীকে সংযুক্ত আরব আমিরাতে যেতে অবশ্যই, সব সিটির জন্য (আইসিএ) এপ্রোভাল লাগবে। এবং শুধুমাত্র দুবাই ভিসাধারীদের জন্য, (জিডিআরএফএ) এপ্রোভাল প্রয়োজন হবে।

সংযুক্ত আরব-আমিরাতের নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো থেকে একবার করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং ফ্লাইটের ৬ ঘন্টা আগে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ল্যাবগুলো থেকে আরেকবার করোনার আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। পরীক্ষার নেগেটিভ ফলাফল নিয়েই এরপরে আমিরাতে চলে যেতে পারবেন। 

আরো পড়ুন:

আরব-আমিরাতে যেতে ট্যুরিস্ট ভিসাধারীদের আইসিএ বা জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন নেই

আজ বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ দুপুরে, এক চিঠিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির বিষয়ে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় দেশটির দূতাবাস থেকে দেওয়া ওই চিঠিতে বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট চলাচল শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যঅনুযায়ী বাংলাদেশ থেকে আজ আমিরাতের উদ্দেশ্যে ফ্লাইট চলাচল শুরু। আজ থেকেই প্রবাসীরা আমিরাতে যাচ্ছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ