About Me

আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

সংগৃহীত ছবি: বক্তব্যকালে ব্যারিস্টার নওফেল

আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১  ইং

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রাহ.) এর ১০৩ তম ওফাত বার্ষিকীতে আলা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ইসলামের মৌলিক বিষয়ের উপর যখনি আঘাত হেনেছে তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তার জবাব দিতে সময়ক্ষেপন করেননি। 

আরো পড়ুন:

সৌদি সরকার দুটি পবিত্র মক্কা ও মদীনা মসজিদে পূর্ণ ধারণক্ষমতার উপস্থিতির জন্য অনুমতি দিয়েছে

বায়ান্ন সংবাদের বরাত অনুযায়ী, ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ কর্তৃক জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে, পিএইচপির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমানের স্বাগত বক্তব্যে এবং পীরে তরিকত শাহ আহসানুজ্জামানের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আরও বলেন-বর্তমান ইসলাম শিক্ষা একটি অপরিহার্য বিষয় হয়ে দাড়িয়েছে। ইসলামের সঠিক শিক্ষা না থাকায় মুসলিম পরিবারে জন্ম নেওয়া ছেলে-মেয়েরা জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে। বিদেশ থেকে আমদানী করা নব্য ফেরকা এসব ধ্বংসের জন্য অনেকাংশে দায়ী। কঠিন এই সময়ে আ'লা হযরতের মত মহা মনীষীর পথ ও জীবন-কর্ম অনুস্মরণ জঙ্গিবাদকে কবর রচনা করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ইসলামের সুমীয় বাণী যেভাবে আ'লা হযরত প্রতিটি রন্দ্রে পৌঁছিয়ে দিয়ে সারা বিশ্বের মানবতার হৃদয়ে স্থান করে নিয়েছেন তা আমাদেরকেও অনুস্মরণ করার মাধ্যমে নিজেকে একজন মানবতাবাদী হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। 

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট'র স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশনা জারি

সংগঠনের আহবায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের উপস্থাপনায় আলোচনা করেন ড. মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবদুল অদুদ, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, মুফতি হাফেজ মুনিরুজ্জামান কাদেরী, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, ড. মাওলানা হাফিজুর রহমান, ম ম জিলানী, মাও. ছোলাইমান খান রাব্বানী, ড. মাসুম বাকি বিল্লাহ, আলহাজ্ব আবদুল মালেক বুলবুল, ড, মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা মুখতার রেযা মাসুমী, মাওলানা মুহি উদ্দীন হামেদী, কাজী মুবারক হোসেন ফরায়েজী, হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, পীরজাদা মাহবুব উল্লাহ আলকাদেরী, মাওলানা নাজমুস সাদাত ফয়েজী, মাওলানা জালাল উদ্দীন আখঞ্জী, সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, আবদুল মোস্তফা রাহিম আল আজহারী, আরিফুল ইসলাম আশরাফী, আবুল কাশেম, মোহাম্মদ হোসেন, মাওলানা হারুনুর রশিদ সিদ্দীকি, মাওলানা তৌহিদুর রহমান, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মোহাম্মদ সাহাব উদ্দীন মীর, মাওলানা এয়াকুব হোসাইন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, পীরজাদা আবু হানিফ বাদল, হাজী মুহাম্মদ রুবেল, মাওলানা ফখরুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সাইফুল ইসলাম বাগদাদী, মাওলানা সিদ্দীকুর রহমান সরকার, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আনিসুর রহমান,  মাওলানা আবদুল অদুদ, মাওলানা মুবাশশির, অধ্যক্ষ মুহাম্মদ আবু হানিফ,‌ সাইফুল ইসলাম বাগদাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ