About Me

চট্টগ্রামে বোয়ালখালী'তে নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে সহযোগিতা চান নব নির্বাচিত পৌর মেয়র

নব নির্বাচিত পৌর মেয়র

নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে সহযোগিতা চান নব নির্বাচিত পৌর মেয়র

শনিবার: ১৬ অক্টোবর ২০২১ ইং 

বোয়ালখালী প্রতিনিধিঃ 

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার করেছেন বোয়ালখালী পৌরসভার নবনিবার্চিত মেয়র জহুরুল ইসলাম জহুর। 

নবনির্বাচিত মেয়র বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য আধুনিক পৌরসভা গড়ে তোলা। পৌরসভার সমস্যার গুরুত্ব অনুসারে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

১৩ অক্টোবর শপথগ্রহনের মাধ্যমে দায়িত্ব নিয়ে তিনি বলেন, দলমত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৌরবাসীর সব জাতি-গোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মনোনীত এই মেয়র। 

আরো পড়ুন

সৌদি সরকার দুটি পবিত্র মক্কা ও মদীনা মসজিদে পূর্ণ ধারণক্ষমতার উপস্থিতির জন্য অনুমতি দিয়েছে

তিনি আরো বলেন, পৌরসভা গঠিত হওয়ার পর থেকে তেমন উন্নয়ন হয়নি এ পৌরসভার। পৌরসভার যে রূপ হওয়ার কথা তা নেই, নেই তেমন নাগরিক সুবিধাও। তবে নাগরিকদের কাঙ্গখিত সব সুবিধা নিশ্চিত ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমি সর্বাত্মক চেস্টা করব । টেকসই রাস্তা নির্মাণ ও আধুনিকায়ন, সুপেয় পানি সরবরাহসহ বোয়ালখালী পৌরসভাকে উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন পাওয়ার পর পৌরসভার সাধারণ মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছি জানিয়ে তিনি বলেন, শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়েও পিছ পা হয়নি।

বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বোয়ালখালী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক প্রদানের মধ্যদিয়ে আমাকে মেয়র হিসেবে বিশাল দায়িত্ব প্রদান করেছেন। 

মেয়র বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে সর্বস্তরের জনগণের কল্যাণে সব সময় কাজ করে যেতে চাই। এজন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। জনগণের চাহিদা মতোই পরিচালিত হবে এ পৌরসভা। সুশাসন নিশ্চিত করে সেবার মান উন্নত করা হবে। একটি আধুনিক আদর্শ মডেল পৌরসভা উপহার দেয়াই হবে আমার প্রথম এবং অন্যতম লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ