ওমানে আউট পাশের সময়সীমা বৃদ্ধি |
প্রকাশিত তারিখঃ ১৩ অক্টোবর, ২০২১ খ্রিঃ
বাংলাদেশ দূতাবাস থেকে, জরুরী বিজ্ঞপ্তি
ওমানে বসবাসরত অবৈধ বাংলাদেশী নাগরিকদেরকে বিনা জরিমানায় ওমান ত্যাগ করার মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দুতাবাস থেকে ওমান সরকারের উচ্চ পর্যায়ে বারংবার অনুরােধ করা হয়। পরবর্তীতে ওমান সরকার কর্তৃক ইতােপূর্বে ঘােষিত সাধারণ ক্ষমার মেয়াদ পুণরায় বৃদ্ধি করা হয় এবং অবৈধ বিদেশী নাগরিকদের বিনা জরিমানায় ওমান ত্যাগ করার সুযােগ প্রদান করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ২০ অক্টোবর ২০২১ ইং
যেসব ওমান প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ আউটপাশ নিয়ে দেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদেরকে আবশ্যিকভাবে নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরােধ করা হলােঃ
(ক) আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ এর মধ্যে ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েব সাইটের মাধ্যমে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে;
(খ) ৩১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ এর মধ্যে রেজিষ্ট্রেশন না করলে অবৈধ কেউ বিনা জরিমানায় ওমান ত্যাগ করার সুযােগ পাবেন না
(গ) দূতাবাস কর্তৃক বিনামূল্যে আবেদন ফরম সরবরাহ করা হবে এবং সরবরাহকৃত আবেদন ফরমের সাথে পাসপাের্ট/ওমানী আইডি অথবা বিএমইটির স্মার্ট কার্ড এর কপি দাখিল করতে হবে।
(ঘ) বিমানের টিকেট বুকিং এর কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে।
(ঙ) আবেদন ফরমের সাথে সদ্য তােলা দুই কপি ছবি দাখিল করতে হবে।
(চ) যাচাই-বাছাই শেষে নির্ধারিত তারিখে ও সময়ে দূতাবাস হতে আউটপাশ ডেলিভারী প্রদান করা হবে।
তথ্য সূত্র: বাংলাদেশ দূতাবাস মাস্কাট, সালতানাত অব ওমান।
0 মন্তব্যসমূহ