About Me

বিমানবন্দরে প্রবাসীদের করোনার পিসিআর পরীক্ষার খরচ দিবে সরকার

প্রবাসীকল্যাণ মন্ত্রী সংগৃহীত: ছবি

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের পিসিআর পরীক্ষার খরচ দিবে সরকার 

শনিবার: ২ অক্টোবর ২০২১ ইং

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিমানবন্দরে প্রবাসী কর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। শনিবার ২ অক্টোবর ২০২১ ইং বিকেলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ কথা জানান।

আরো পড়ুন:

দুবাই ২০২০ এক্সপো এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রবাসী সহ পাঠকরা দেখুন

এ সময় মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে তৎপর।

মতবিনিময়কালে একাংশ সংগৃহীত:ছবি

এর অংশ হিসেবে আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্ধারিত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলেন মন্ত্রী ইমরান আহমদ।

আরো পড়ুন:

সংযুক্ত আরব-আমিরাত ৫ বছরের জন্য এন্ট্রি-মাল্টিপল ট্যুরিস্ট ভিসা দিচ্ছে

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি (এমপি)। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ