About Me

বাংলাদেশ বিমান সংযুক্ত-আরব আমিরাতের জন্য ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে

সংগৃহীত: ছবি

বাংলাদেশ বিমান সংযুক্ত-আরব আমিরাতের জন্য ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে

রবিবার: ৩ অক্টোবর ২০২১ ইং

ঢাকা থেকে আবুধাবি ও দুবাই রুটে বিমানের ফ্লাইট শিডিউল ঘোষণা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০৩ অক্টোবর, ২০২১, রবিবার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুইটি এবং ০৪ অক্টোবর, ২০২১, সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে। সম্মানিত যাত্রীগণ এখন থেকেই এ দুইটি রুটের টিকেট ক্রয় করতে পারবেন।  শনিবার ২ অক্টোবর ২০২১ ইং তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিমানবন্দরে প্রবাসীদের করোনার পিসিআর পরীক্ষার খরচ দিবে সরকার 

ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন বলে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ