About Me

আজ রাতেই বিশ্বকাপ খেলতে ওমান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

সংগৃহীত: ছবি

আজ রাতেই বিশ্বকাপ খেলতে ওমান যাবেবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 
রবিবার: ৩ অক্টোবর ২০২১ ইং

প্রাথমিক পর্ব শুরু ১৭ অক্টোবর, ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনো বাকি দুই সপ্তাহ, কিন্তু টিম বাংলাদেশ এই ১৪ দিন আগেই যাবে ওমান। 

আরো পড়ুন:

ওমানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতে চাইলে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের সত্যিকার প্রস্তুতিটাও হবে ওমানেই। আর সে লক্ষ্যে আজ ৩ অক্টোবর রাতে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। 

এভিয়েশন নিউজের তথ্যঅনুযায়ী, রোববার রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। করোনা নিয়ম মেনেই দেশ ছাড়ার আগে গতকাল কোভিড টেস্ট হয়েছে পুরো দলের। 

আরো পড়ুন:

ভাষা জানলে বিদেশে কর্মক্ষেত্রে অর্ধেক সফলতা আসে

শনিবার রাত ১১টা পর্যন্ত মেইলে সবার কোভিড টেস্টের রিপোর্ট হাতে না আসায় বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ