![]() |
| সংগৃহীত: ছবি |
বিসিবি থেকে একবার বলা হলো ফ্লাইট স্থগিত, আবার আধাঘণ্টা পরে জানানো হলো নির্ধারিত সময়েই যাবে ফ্লাইট।
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ইং ৮:২৬ বিডি সময়
সবশেষ খবর অনুযায়ী নির্ধারিত সময় রাত ১১টা ৪৫ মিনিটে ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। এজন্য দলের সব ক্রিকেটার ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চ্যানেল ২৪ এর বরাত অনুযায়ী,
এর আগে রাত আটটার দিকে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন ওমানে ঘূর্ণিঝড় শাহীনের কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার ফ্লাইট স্থগিত করা হয়েছে। তাঁর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরটি প্রচারও করে।
তবে আধাঘণ্টা পরে বিসিবির লজিস্টিক সাপোর্টের সদস্য ওয়াসিম খান এবং আরও দুয়েকজন কর্মকর্তা জানান, বাংলাদেশ দলের ফ্লাইট রাতে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। পরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও।
ওমানে ঘূর্ণিঝড় (শাহিনের) প্রভাব এর কারনে সতর্কতা জারি করা হয়েছে। যেখানে অনিরাপদ বলে মনে হচ্ছে, সেখানের সবাইকে নিরাপদে থাকতে সরকারি ঘোষণা করা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এবং ইমার্জেন্সি প্রয়োজনে ৯৯৯৯ এ কল করতে বলা হয়েছে।

0 মন্তব্যসমূহ