About Me

ওমানের মধ্যে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার জন্য যেভাবে টিকেট কিনবেন...

সংগৃহীত:ছবি

ওমানে বিশ্ব মাতাবে বাংলাদেশের টাইগাররা শুরু হচ্ছে আইসিসি মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ

সোমবার: ৪ অক্টোবর ২০২১ ইং

১৭ অক্টোবর উদ্বোধনী দিনে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।

এর আগে ওমান বনাম পাপুয়া নিউগিনি ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডের যাত্রা শুরু হবে, এই ম্যাচটি শুরু হবে ওমানের স্থানীয় সময় দুপুর ২ টায়।

এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশের টাইগাররা, ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়। 

২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় সময় দুপুর ২ টায়।

আরো পড়ুন:

ওমানে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখতে চাইলে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে

কোথায় খেলা দেখবেন?

ওমানের আল-আমরাত স্টেডিয়ামের গ্যালারিতে বসে ক্রিকেট প্রেমীরা খেলা উপভোগ করতে পারবেন। 

টিকিট মূল্য এবং যেভাবে ক্রয় করবেন?

অনলাইনের মাধ্যমে টিকিট ছাড়া হয়েছে। সর্বনিম্ন ওমানি ১০ রিয়াল থেকে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার টাকার কিছু বেশি। নিম্নের লিংকে যেয়ে অনলাইনের মাধ্যমের টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেট ভক্তরা।

টিকেট কিনতে এই লিংকে ক্লিক করুন

https://www.t20worldcup.com/tickets/buy-tickets


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ