| বিদায় অনুষ্ঠানের একাংশ |
মাদক প্রতিরোধে গড়তে হবে সচেতনতা-ওসি আবদুল করিম
মঙ্গলবার: ২৩ নভেম্বর ২০২১ ইং
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা জাতির মেরুদণ্ড তেমনি একটি রাষ্ট্রের মেরুদণ্ড হল যুবসমাজ, এ যুবসমাজকে ধংস করতে মুল হাতিয়ার হল মাদক।
মাদকাসক্ত ব্যক্তি যেমন সমাজের ক্ষতির কারণ হয়, তেমনি একটি পরিবারকে নিঃস্ব করে। বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সমস্যা মাদক। এর বিষাক্ত থাবায় আক্রান্ত হচ্ছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা পড়ছে মাদকের নেশায়। এটা আমাদের জন্য অশনিসংকেত।
জমকালো আয়োজনে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হলো নুরুল হক ডিগ্ৰি কলেজে
মঙ্গলবার (২৩ নভেম্বর) বোয়ালখালী হাজি মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম।
তিনি আরো বলেন,তোমাদের সবাইকে এই ভয়াবহ মাদক থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া নিজের আশপাশের সবাইকে মাদকের কুফল জানাতে হবে। একমাত্র সচেতনতাই পারে মাদক থেকে আমাদের বাঁচাতে।
কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেনির ছাত্রী সাদিয়া আকতারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,, কলেজ ছাত্রলীগনেতা মাহমুদুল ইসলাম সাকিব, শওকত ওসমান, লব চক্রবর্তী,শাহাদাৎ হোসেন,মোঃ সাহেদ, জামাল হোসেন মানিক, মোঃ আবু তৈয়ব, মোঃ শাহিন প্রমুখ।
0 মন্তব্যসমূহ