মঙ্গলবার: ২৩ নভেম্বর ২০২১ ইং
নিজস্ব প্রতিবেদকঃ
আনন্দ-উচ্ছ্বাস, রঙে-রূপে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে বিদায় অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছে বোয়ালখালী হাজি মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেনির ছাত্রী সাদিয়া আকতারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি লব চক্রবর্তী, সাঃ সম্পাদক মাহমুদুল ইসলাম সাকিব, সহ-সভাপতি শওকত ওসমান, শাহাদাৎ হোসেন(সাহেদ), সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মানিক সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তৈয়ব, মোঃ শাহিন প্রমুখ।
বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও ফটোসেশনের মধ্য দিয়ে সারা ক্যাম্পাসকে মাতিয়ে রাখে।
ওমরাহ করার জন্য বয়স নির্ধারণ করেছেন সৌদি আরব
সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব-কলেজে বিদায় অনুষ্ঠানে ওসি আব্দুল করিম
এসময় বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিল ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস জুড়েই ছিলো আনন্দ-উৎসবের আমেজ ।
বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, প্রয়োজনের খাতিরে আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো। কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো যেন অসমাপ্তই থেকে যায়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন সবাই একত্রিত হয়েছি সেটা একদিকে যেমন আনন্দের অন্যদিকে অনুষ্ঠানে শেষে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবো যেটা অনেক কষ্টের। সর্বোপরি,স্মৃতি বিজড়িত বন্ধুত্বের এই বন্ধন আরও অটুট থাকুক এটাই প্রত্যাশা।
0 মন্তব্যসমূহ