অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই পুনরায় নৌকার মননোয়ন প্রত্যাশী আবদুল মান্নান মোনাফ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১ ইং
চট্টগ্রাম,বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এবারও নৌকার প্রার্থী হতে চান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান সফল ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।
গত ২০১৬ সালে নৌকার মননোয়ন পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তাই অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই পুনরায় সুযোগ চান এই ইউপি চেয়ারম্যান।
তিনি বলেন, আমি বিগত ১০ বছরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (এমপি'র) দিক নির্দেশনায় ৪নং শাকপুরা ইউনিয়নের রাস্তা-ঘাট হাটবাজার এর ব্যপক উন্নয়ন এবং গ্রাম আদালতে নিরপেক্ষ শালিস, বিচার করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ছোট-বড় কাঁচা রাস্তায় সিসি, আরসিসি ঢালাই দ্বারা পাকাকরণ, ইটের সোলিং, কালভার্ট, গাইড ওয়াল, আর্সেনিকমুক্ত নলকূপ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ হাট-বাজারের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
শাকপুরা ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেতে মরিয়া যারা
বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, আমি পুনরায় নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়া ও ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়বো। আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত, একজন একনিষ্ঠ ও নিবেদিত কর্মী হিসবে কাজ করে যাচ্ছি। ছোটবেলা থেকেই সাধারণ মানুষের দুঃখ দূর্দশায় আমি পাশে ছিলাম। ইউনিয়ন বাসীর যে অসমাপ্ত কাজ গুলো আছে তা সমাপ্ত করতে চাই।
তিনি আরো জানান,আমি শতভাগ আশাবাদী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব-মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও আমাকে দ্বিতীয় বারেরমত শাকপুরা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন। আর এসুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
0 মন্তব্যসমূহ