About Me

বোয়ালখালী থানার অন্তর্গত শাকপুরা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন সোহেল

শাকপুরা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন সোহেল সোমবার: ১৫ নভেম্বর ২১ ইং বোয়ালখালী প্রতিনিধিঃ 

আসন্ন ইউপি নির্বাচনে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন সোহেল। 

আরো পড়ুন:

শাকপুরা ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেতে মরিয়া যারা

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে ওই পদে লড়তে চান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন আহমদ এর সুযোগ্য পুত্র। 

এরই মধ্যে তিনি ওই ইউনিয়নে প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন।সাধারন ভোটাররা জানান, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে সাবেক ছাত্রনেতা, তরুন সমাজসেবক গিয়াস উদ্দিন সোহেলের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। 

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন সোহেল বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তাই অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি। নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকায় কবরস্থান, শশ্নান,খেলার মাঠ, রাস্তা সংস্কার, দীর্ঘমেয়াদি টেকসই রাস্তা নির্মাণ করবো। সে লক্ষ্যেই দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ইউনিয়নকে আমি মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাকে অবশ্যই মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ