শাকপুরা ভোটের মাঠে নৌকার টিকিট পেতে মরিয়া সম্ভাব্য ৯ প্রার্থী
বুধবার: ৩ নভেম্বর ২০২১ ইং
বোয়ালখালী প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতি হিসেবে শাকপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে সম্ভাব্য প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। চলছে লবিং তদবির ও দৌড়ঝাপ।
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও আগামী ডিসেম্বর মাসকে টার্গেট করে বোয়ালখালী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।
গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা আওয়ামী লীগের তৃনমূল বর্ধিত সভায় শাকপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক পেতে নিজের নাম ঘোষণা করেন, বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম,রুস্তম আলী, নুরুল আলম নুরু, অধ্যাপক মোঃ মুহসীন উদ্দিন, গিয়াসউদ্দিন সোহেল, মোঃ নাছির উদ্দিন, মনছুর আলম বাবলা ও মাহাবুবুল আলম।
রাজনৈতিক দলের মনোনয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা বাড়িয়ে দিয়েছেন দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ। নিজ রাজনৈতিক গুরুদের সাথে দেখা করে প্রার্থী হওয়ার জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। নিজের পক্ষে মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিনজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি,র দৃষ্টি আকর্ষণের জন্য নিজ এলাকায় ব্যানার, পোস্টার সহ নানা তদবির-সুপারিশও শুরু করেছেন।
এদিকে চায়ের আড্ডায় কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা বিশেষ করে (আওয়ামী লীগের) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দিচ্ছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এলাকায় তাদের প্রার্থী হওয়ার কথা জানিয়ে দিচ্ছে।
ইংরেজি ভাষায় দক্ষ বাংলাদেশীদের জন্য আরব আমিরাতে রয়েছে ভালো কাজের সুযোগ
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন,আমি এলাকার ব্যাপক উন্নয়ন করার কারণে এলাকার জনগণ আমাকে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সব সময় আন্দোলন-সংগ্রামে দলের পাশে ছিলাম। আমিও মনোনয়ন প্রত্যাশি। দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে নির্বাচন করতে প্রস্তুত। তবে দল থেকে যাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে তাঁকে জয়ী করতে নিরলস কাজ করে যাবো।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ বলেন , ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতিতে পা বাড়ান। আওয়ামী পরিবারেই জন্ম তার। তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। এলাকার মানুষের কাছেও বেশ গ্রহণযোগ্য রয়েছে তার দাবী করে বলেন,দলীয় মনোনয়ন শতভাগ প্রত্যাশা করছি।
শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু'র আদর্শকে বুকে ধারন করে আ.লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। তাই আমি দলের একজন নিবেদিত অসময়ের যোদ্ধা হিসেবে মনোনয়ন চাচ্ছি। দল আমাকে যোগ্য মনে করলে অবশ্যই আসন্ন ইউপি নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে বলে আশা আশাবাদি।
0 মন্তব্যসমূহ