| সংগৃহীত: ছবি |
কোভিড: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু
সোমবার: ৩ জানুয়ারি ২০২২ ইং
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিদেশগামীদের জন্য শুরু হয়েছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা।
বিদেশগামীদের দীর্ঘ সময় অপেক্ষার পর এখন প্রত্যাশা পূরণ হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের বাসীন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকার বটেই।
সোমবার থেকে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয় বলে জানান বিমানবন্দরে কর্মরত চট্টগ্রাম বন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন শরীফ।
প্রথমদিনে শারজাহগামী এয়ার এরাবিয়া ফ্লাইটের ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
পরে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আএসালেশন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিমান ছাড়ার ছয় ঘণ্টা আগে থেকে সেখানে স্থাপিত চারটি বেসরকারি আরটি পিসি আর ল্যাবে যাত্রীদের কোভিড পরীক্ষা শুরু হয়। চারটি প্রতিষ্ঠান সমান ভাগে যাত্রীদের কোভিড পরীক্ষা করে। পরবর্তীতে প্রতিবেদন দেয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হল ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট ও ল্যাবএইড, কুমিল্লার মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড এবং চট্টগ্রামের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি।
বিডিনিউজ২৪ এর বরাত অনুযায়ী, রোববার শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পিসি আর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।
গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতসহ বিদেশযাত্রীদের করোনা পরীক্ষার জন্য চারটি বেসরকারি ল্যাবের অনুমোদন দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ