About Me

প্রবাসীদের জন্য রেমিট্যান্সের উপর আবারো প্রনোদনা ঘোষণা

সংগৃহীত: ছবি

প্রবাসীদের জন্য রেমিট্যান্সের উপর আবারো প্রনোদনা ঘোষণা

সোমবার: ৩ জানুয়ারি ২০২২ ইং

বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য আবারো প্রনোদনা প্যাকেজ ঘোষণা দিয়ে এক সার্কুলার জারি করেছেন। মূলত বৈধ পথে রেমিট্যান্স পেরনের জন্য এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করার জন্য সরকার প্রবাসীদের এই সুবিধাটি দিচ্ছেন।

এর আগে ২% প্রনোদনা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২.৫% প্রনোদনা দেয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী প্রতি লাখে ২৫০০ টাকা প্রনোদনা বোনাস পাবেন রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা। যার স্মারক নং-০৭,১০১.০২০.০৩.০৯.০০৬.২০১৯-২৮৭।

চলতি ২০২১-২২ অর্থবছরে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের হার বৃদ্ধি। জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরােধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২% প্রণােদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২.৫০%-এ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ০১ জানুয়ারি, ২০২২ হতে কার্যকর হবে।

প্রনোদনা এর সার্কুলার কপি সমূহ






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ