| সংগৃহীত ছবি: উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ |
ওমানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট-এ উদ্বোধন হলো ই-পাসপোর্ট সেবার কার্যক্রম
প্রকাশ: ১৩ ইং জানুয়ারি ২০২২ ইং
১৩ ই জানুয়ারি ২০২২ ইং তারিখে ওমান প্রবাসীদের জন্য, ই-পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরো একধাপ সহজ আধুনিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।
বিদেশে অষ্টম দেশ হিসেবে ওমানে এই কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, "ভিসা ও পাসপোর্ট উইংস" ম্যাডাম রৌশন আরা পলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক সহ কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে আগত সরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি, "পাসপোর্ট" লেঃ কর্ণেল নুরুল আলম, সরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল কাদের ও সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের মান্যবর সিডিএ ম্যাডাম মৌসুমী রহমান। এর পর ফিতা কেটে ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করেন ম্যাডাম মৌসুমী রহমান। এসময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় এর কর্মকর্তা, সরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট বিষয়ক কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
| সংগৃহীত ছবি: ই-পাসপোর্ট |
ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ওমানে এই সেবা চালু করার জন্য দূতাবাস ও সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং মাননীয় প্রধান মন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তথ্যসূত্র: বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-৯৫ ফেইসবুক পেইজ
| সংগৃহীত ছবি: অনুষ্ঠানের একাংশ |
যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির সাথে বাংলাদেশ এখন মিলিত হয়েছে। যাত্রী ও প্রবাসীদের বিমানবন্দরে দ্রুত সেবা দিতে, উন্নত দেশের মত স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে চালু হয়, বাংলাদেশের বিমানবন্দরে ই-পাসপোর্ট গেইট। যেটাতে একজন যাত্রী নিজেই গেইট মেশিনের সাহায্যে ইমিগ্ৰেশন ভেরিফাই করে নিতে পারবে, অর্থাৎ নিজেই নিজের ইমিগ্ৰেশন সম্পন্ন করতে পারবে। ই-গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন। পরবর্তী ধাপে, যাত্রী আগমন অথবা বহির্গমন এর জন্য ইমিগ্ৰেশন কর্মকর্তারাই পাসপোর্টে সিল দেবেন।
| সংগৃহীত ছবি: গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দ |
তথ্য অনুযায়ী, যারা (এমআরপি) পাসপোর্ট ব্যবহার করছেন, সেটির মেয়াদ শেষ হলে, নতুন করে ই-পাসপোর্ট পাবেন।
0 মন্তব্যসমূহ