বিদেশ যেতে ভিসাধারী কর্মীদের প্রবাসী ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক
বিদেশে বৈধ চাকরির ভিসা পেয়েছেন এমন যেকোনো ব্যক্তির জন্য প্রযোজ্য এবং যারা চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্যও এই লোনটি প্রযোজ্য।
যে সমস্ত ব্যক্তিরা পাসপোর্ট, প্রশিক্ষণ, ভিসা, স্বাস্থ্যপরীক্ষা, স্মার্ট কার্ড, এয়ারলাইন টিকিট বা আংশিকভাবে সম্পন্ন করেছেন, যারা চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক এবং উপরোক্ত কাজগুলি সম্পন্ন করার জন্য অর্থের প্রয়োজন তারাও আবেদন করতে পারেন।
যেভাবে লোন পাচ্ছেন:
✔ বয়স সীমা ১৮-৪৫ বছর এর মধ্যে
✔ ঋণের সীমা ৫০,০০০-৩,০০০০০ পর্যন্ত
✔ ইন্টারেস্ট রেট ৯% সুদে (পরিবর্তনযোগ্য)
✔ ঋণের মেয়াদ ১৫-১৮ মাস
✔ মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে যা তার সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে
✔ ক্লায়েন্টদের নিকটাত্মীয়দের থেকে একজনকে ব্যক্তিগত গ্যারান্টি হিসেবে দিতে হবে, যেমন (বাবা, মা, ভাই, বোন)
✔ গ্রাহকের ব্যক্তিগত গ্যারান্টি
✔ সহজ ঋণ প্রক্রিয়াকরণ
বিদেশে গিয়ে চাকরি করছেন অথবা নতুন করে বিদেশে যাবার ক্ষেত্রে বৈধ ভাবে কাজ করার উদ্দেশ্যে অগ্ৰণী ব্যাংক থেকে প্রবাসী ঋণ নিতে চাইলে, বিদেশগামী কর্মীর অবশ্যই সেভিংস একাউন্ট থাকতে হবে, না থাকলে একটি একাউন্ট খুলতে হবে, কারন লোনের মাসিক কিস্তির টাকা গুলো কর্মীর একাউন্ট থেকে কেটে নেয়া হবে।
প্রবাস থেকে রেমিট্যান্স নিজ একাউন্টে পাঠিয়ে দিলে, সহজেই তা লোন পরিশোধে ভূমিকা রাখবে। পাশাপাশি যিনি কর্মীর গ্যারান্টেড হচ্ছেন, তাঁর জন্য সুবিধাজনক হবে। এ সম্পর্কে ব্যাংকের কতৃপক্ষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা কাষ্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

1 মন্তব্যসমূহ
Good jobs
উত্তরমুছুন