About Me

মুহূর্তে ইলেক্ট্রিক কেটলি দিয়ে চা বানানো সহ রোগ নিরাময়ে যে কাজটি করা যায়? তবে কোন রোগটি?

ইলেক্ট্রিক কেটলি 
মুহূর্তে ইলেক্ট্রিক কেটলি দিয়ে চা বানানো সহ রোগ নিরাময়ে যে কাজটি করা যায়? তবে কোন রোগটি?

প্রকাশিত: শনিবার ১৫ জুলাই ২০২২

সংসারে চা বানানো একটি প্রতিদিনের কাজ, তবে তার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যেমনটি সকাল, বিকাল এবং কোন মেহমান আসলে সে সময়ের উপর নির্ভর করে। তবে চাকুরীজীবি পুরুষ মহিলাদের ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সময়ের ভিতর সব কিছু নিয়ন্ত্রন করে চলতে হয়। তাই অনেক সময় কিচেনে গিয়ে চুলোয় চা বানানো হয়ে উঠেনা। বিরক্তিকর হয়ে উঠে, কারনটা হচ্ছে সময় এবং ক্লান্ত শরীর।

তাই ইলেক্ট্রিক কেটলি এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যাদের হাতে সময় কম তারা ইলেক্ট্রিক কেটলি ব্যবহার করে, মুহূর্তে চা তৈরি করতে পারে। ১ থেকে ২ মিনিটে চা সম্পুর্ণ তৈরি। এখানে রং চা, দুধ চা, কফি সহ পাশাপাশি কিছু খাবারও তৈরি করতে পারে।

দ্বিতীয় টি হচ্ছে এই কেটলি দিয়ে রোগ প্রতিরোধ কাজে সহায়তা করা:

আমরা জানি অধিকাংশ মানুষের মধ্যে সাইনোসাইটিস সমস্যা রয়েছে, কারো নাকে মাংস বেড়ে যাওয়া কারো নাকের হাড্ডি বাঁকা হওয়া, এ সমস্ত সমস্যার কারণে শাঁস নিঃশ্বাসে ব্যগাত ঘটে, ফলে মাতার ভিতর এক ধরনের শুকনো কফ জমতে থাকে। কফ জমা হওয়ার ফলে মুখমন্ডলে হালকা ব্যথা সহ অস্বস্তিকর যন্ত্রনা হতে থাকে, এবং মাথায় কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে মনে হয়। চলাফেরা, কাজ কর্ম, খাওয়া দাওয়া এবং ঘুমে অশান্তি সৃষ্টি হয়, এমনকি বুমি ভাব থাকে।

এখান থেকেই নিমিষেই পরিত্রাণের উপায় হচ্ছে, গরম পানি। গরম পানির সাহায্যে এই সমস্যা দূর করা যায়। তাই গরম পানি ফুটানোর জন্য ইলেক্ট্রিক কেটলি হচ্ছে কুইক হেল্প।

সাইনোসাইটিসে শুকনো কফ বের করার উপায়:

>> ইলেক্ট্রিক কেটলি দ্বারা পানি ফুটাতে হবে এবং যত বেশি গরম করা যায় ততই ভালো।

>> ফুটানো গরম পানি, একটি পাত্রে বা গ্লাসে নিতে হবে।

>> পানি থেকে ধোঁয়ার মত যে জলীয়বাষ্প বের হবে তা নাক দিয়ে প্রচুর পরিমাণে টেনে নিয়ে, নাকের ভিতর ঢুকাতে হবে।

এভাবে আধা ঘন্টা পর পর দুই বার করলে মাথা থেকে সমস্ত শুকনো কফ জল হয়ে বেরিয়ে আসবে। তখন থেকেই শান্তি অনুভব করা যাবে। পাশাপাশি মেন্থল নামের এক ধরনের ঔষধ রয়েছে, একজন ফার্মাসিস্ট এর সাথে আলোচনা করে ঔষধের দোকান থেকে মেন্থল নিতে পারে। এবং লিকুইড জাতীয় মেন্থল ঔষধ টি গরম পানির সাথে মিশিয়ে জলীয়বাষ্প নাকের ভিতর টেনে নিয়ে নিলে, সেটাতেও ভালো উপকার পাওয়া যায়। তবে যাদের কাছে হঠাত ঔষধ নেই, শুধুমাত্র গরম পানি ব্যবহার করে রোগ নিরাময় করতে পারে। মূলত ইলেক্ট্রিক কেটলি মানুষের জন্য চটপট উপকার করতে পারে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ