![]() |
| ছবি: বুর্জ খলিফা |
দুবাইতে মাত্র ৬০ দিরহামে দিচ্ছে বুর্জ খলিফা ভিজিট করার সুযোগ
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১২:০৪ পিএম
গ্ৰীস্মকালীন অফার দুবাই:
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা এখন বিশ্বের সবচেয়ে টপ, উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা পরিদর্শন করতে পারবেন। এবং জনপ্রতি মাত্র ৬০ দিরহামের বিনিময়ে ১২৪ এবং ১২৫ তলা থেকে দুবাই শহরের দৃশ্য উপভোগ করতে পারবেন।
এটি একটি নিয়মিত টিকিটের অর্ধেকেরও কম দামে মাত্র, যার দাম ছিল ১৫৯ দিরহাম।
বিশেষ গ্রীষ্মকালীন অফারটি সমস্ত সরকারি ছুটির দিন সহ, ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত মেয়াদ থাকবে। এটি চালু হয়েছে, ৭ জুলাই ২০২২ থেকে।
এখানে উল্লেখ্য যে, আগমনের পরে, অফারটি পেতে অতিথিদের অবশ্যই টিকিট কাউন্টারে তাদের বৈধ এমিরেটস আইডি উপস্থাপন করতে হবে।
অতিথিদের বুর্জ খলিফা ওয়েবসাইট, atthetop.ae এর মাধ্যমে অনলাইনে তাদের টিকিট বুক করতে হবে।
খালিজ টাইমসের খবর অনুযায়ী, পর্যবেক্ষণ ডেক্স দর্শনার্থীদের দুবাইয়ের পাখির চোখের দৃশ্য প্রদান করে। বিশেষ টেলিস্কোপগুলি সময়ের সাথে বিভিন্ন পয়েন্ট থেকে শহরের দৃশ্যগুলিও দেখায়, যা অতিথিদের ইতিহাসের প্রতিটি স্তরের অভিজ্ঞতার সুযোগ দেয়।

0 মন্তব্যসমূহ