About Me

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন তামিম ইকবাল

গোল্ডেন ভিসা প্রাপ্ত তামিম ইকবাল 

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন তামিম ইকবাল

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২২

দুবাই সরকারের কাছ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই।

জাতীয় দল ১২ আগস্ট জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে। তবে দলের সঙ্গে আসেননি তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি সংযুক্ত আরব আমিরাত চলে যান। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে দশ বছরের গোল্ডেন ভিসা পান দেশের সেরা এই ওপেনার।

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা দেয়। এই ভিসা দিয়ে যে কেউ কোনো ঝামেলা ছাড়াই আমিরাত ভ্রমণ করতে পারবেন।

তামিমই প্রথম নন। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা পেয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ