![]() |
| ছবি: সংগৃহীত |
০৯ অক্টোবর ২০২২ পবিত্র ১২ ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হচ্ছে
প্রকাশিত: বুধবার ৫ অক্টোবর ২০২২ ইং
ঢাকা-চট্টগ্রামে ইসলামী বিভিন্ন সংঘঠন, প্রতিষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসা থেকে শুরু করে পবিত্র ১২ই রবিউল আউয়াল পালন করার জন্য উদ্যোগ বা আয়োজক হলেও তার মধ্যে যেটি অন্যতম সেটা হলো, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ঢাকা-চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) পালন করে থাকে। সাথে সহযোগী সংগঠন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ট্রাস্টের সাথে ব্যাপক ভাবে সামিল হয়ে সুন্দরভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) সম্পন্ন করে আসছে।বাংলাদেশে রবিউল আউয়াল মাসে এতবড় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) আর অন্য কোন প্রতিষ্ঠানে পালন হতে দেখা যায় নি। শুধুমাত্র দেশে নয়, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর শাখার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবী (দ:) পালন হয়ে আসছে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং এর সহযোগী সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ সহ এই প্রতিষ্ঠান গুলোর প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের শুরু থেকেই অকৃত্রিম ভালোবাসা রয়েছে। দেশে বিদেশে রয়েছে অনেক সুনাম। যার সমাহার পবিত্র ১২ এবং ০৯ ই রবিউল আউয়ালে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের জমায়েতে ঢাকা-চট্টগ্রামে।
আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ০৯ অক্টোবর ২০২২ ইংরেজি রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আওলাদে রাসুল, মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মু)'র সদারতে ৫০তম বিশ্বের বৃহত্তম পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হবে।
কর্মসূচীঃ
সকাল ০৮ টায় আলমগীর খানকা - এ - কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম এর সম্মুখ থেকে বের হয়ে লক্ষ লক্ষ আশেকে রাসুলের অংশগ্রহণে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে দুপুর ১২টার সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র মাঠে জমায়ত হবে। দুপুর ০১:৩০ মিনিটের সময় হুজুর কেবলার ইমামতিতে পবিত্র যোহরের নামায আদায় হবে এবং মিলাদ-ক্বিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে জশনে জুলুসের কার্যক্রম সমাপ্ত হবে। বিশ্বের এই বৃহত্তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:)- এ অংশ গ্রহণ করে আল্লাহ ও তাঁর হাবিব'র সন্তুষ্টি হাসিল করার জন্য ধর্মপ্রাণ মানুষের এই দিনটি নিশ্চয়ই আল্লাহর দরবারে কবুল হবে।
![]() |
| ছবি: হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা:জি:আ:) |
উল্ল্যেখ্য, ০৯ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ০৬ অক্টোবর ২০২২ ইংরেজি বৃহস্পতিবার ঢাকা মুহাম্মদপুরস্থ জয়েন্ট কোয়াটার খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে হুজুর কেবলার সদারতে জশনে জুলুস বের হয়ে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া ময়দানে জমায়ত হয়ে হুজুর কেবলার ইমামতিতে যোহরের নামায আদায় হবে।
এ মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (দ:) পৃথিবীতে তাশরিফ এনেছেন। আর এ মাসেই তিনি ওফাতলাভ (পরলোক গমন) করেছেন।
হিজরিবর্ষের তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (দ:)-এর জন্ম এবং ওফাত (ইহলোক ত্যাগ) হয়েছে এই রবিউল আউয়াল মাসেই।
তাই রবিউল আউয়াল মাস এলেই মুমিন হৃদয়ে বারবার নাড়া দিয়ে যায় প্রিয়নবীর (দ:) কথা। তাঁকে নিয়ে কবিতা রচনা করা হয়। বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ ও বই লেখা হয়। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মুসলিম বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় ঈদ-এ মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (দ:) মাহফিল। বিভিন্ন মুসলিম দেশে ১২ রবিউল আউয়াল সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।
বাংলাদেশেও স্বাধীনতার পর থেকে প্রতি ১২ই রবিউল আউয়াল সরকারিভাবে ছুটির রেওয়াজ রয়েছে। এবার বাংলাদেশে পবিত্র ১২ই রবিউল আউয়াল উদযাপন হবে ৯ অক্টোবর ২০২২।
জুলুসে অংশগ্রহণকারী আশেকে রাসুল ( দ:) এর মধ্যে অনেক মানুষ নিয়তে মানুষের কল্যাণে, শরবত, নাস্তা, ফলমূল, বিরিয়ানি সহ নানা রকমের খাবার বিতরণ করতে দেখা যায়। এবং আনন্দের সাথে দল মত নির্বিশেষে প্রত্যেকে দিনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উৎসর্গ করে থাকে।


0 মন্তব্যসমূহ