About Me

হুজুর কেবলা'র নেতৃত্বে ১২'ই রবিউল আউয়ালের জশনে জুলুছে লক্ষ লক্ষ মানুষের ঢল

সংগৃহীত:ছবি

হুজুর কেবলা'র নেতৃত্বে ১২ই রবিউল আউয়ালের জশনে জুলুছে লক্ষ লক্ষ মানুষের ঢল 

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ইং।

চট্টগ্রাম: পবিত্র ১২'ই রবিউল আউয়ালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াতে শুভাগমন উপলক্ষে, চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় (৫০তম) বৃহত্তর জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হয়। জুলুছে নেতৃত্বে দেন আওলাদে রাসুল হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) সাথে ছিলেন, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ এবং আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা. জি.আ.)।

লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম নগরী মুখরিত হয়ে ওঠে। শুধুমাত্র চট্টগ্রাম নগরী নয়, এই জুলুছে সামিল হওয়ার জন্য, চট্টগ্রামের সমস্ত থানাধীন যে সমস্ত গ্ৰাম রয়েছে প্রতিটি গ্ৰাম থেকে আশেকে রাসুলগণ অংশগ্রহণ করেছে। হুজুর কেবলা / কেবলাগণের চেহারা মোবারক এক নজরে দেখার জন্য এবং ঈদে মিলাদুন্নবী (দ:) এর জশনে জুলুছে সামিল হওয়ার জন্য ঢাকা চট্টগ্রাম থেকে ধর্মপ্রাণ মানুষ জামেয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এই আয়োজনে যোগ দেন। রোববার ০৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে নগরীর উল্লেক্ষিত রোড ম্যাপে জুলুছের পদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে, এসে শেষ হয়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য বর্ণনার মধ্যে দিয়ে দোয়া ও আখেরি মোনাজাত শেষ হয়। আওলাদে রাসুল হুজুর কেবলা তাহের শাহ (মা. জি. আ.) জোহরের নামাজের ইমামতি করেন এবং মহামারী থেকে মুক্তি সহ বিশ্ব শান্তি কামনা করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেন। উপস্থিত ছিলেন ট্রাস্ট ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ, প্রশাসন, রাজনীতিবিদ, সহ দেশ ও বিশ্ব বরণ্য ওলামায়ে কেরামগণ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ