About Me

দেশে রেমিট্যান্স পাঠাতে খরচ দিতে হবে না প্রবাসীদের

সংগৃহীত ছবি: প্রতিকী 

দেশে রেমিট্যান্স পাঠাতে খরচ দিতে হবে না প্রবাসীদের

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ ইং।

চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর কোন চার্জ লাগবে না। এছাড়া দেশের বাইরে ছুটির দিনেও নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নেয়। বৈঠকে উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম সাংবাদিকদের বলেন, বাফেদা ও এবিবির ধারাবাহিক বৈঠকের মতোই আজকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে।

আরো পড়ুন: > হেলথ ডিক্লারেশন ফরম পূরণ বাতিল করেছে বাংলাদেশ সরকার

> এখন থেকে আল হোসন অ্যাপে গ্ৰীণ পাশের প্রয়োজন নেই এবং সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে (সংযুক্ত-আরব আমিরাত)

> ওমানে নতুন আইন, ভিসা নবায়নের জন্য পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং বাধ্যতামূলক নয়

> ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা দেওয়া আবার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত

পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ মওকুফ করা হয়েছে। কোনো ধরনের খরচ ছাড়াই ৭ ই নভেম্বর ২০২২ থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। শুধু তাই না, এছাড়া প্রবাসীরা যেন সপ্তাহের ৭ দিন রেমিট্যান্স পাঠাতে পারেন সেজন্য ছুটির দিনেও বিদেশে থাকা দেশের এক্সচেঞ্জ হাউজ গুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ব্যাংকগুলোর পক্ষ থেকে।

এর আগে ডলার সংকট নিরসনে গত ২৩ অক্টোবর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়। আর রপ্তানি বিল ৫০ পয়সা বাড়িয়ে করা হয় ৯৯ টাকা ৫০ পয়সা। যা গত ২৬ সেপ্টেম্বর এক সভায় ১০৭ টাকা ৫০ পয়সা প্রবাসী আয়ে নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

 এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ