About Me

ওয়ার্কপারমিট বা পতাকা নবায়নে ওমানে নতুন নিয়ম জারি করেছে শ্রম মন্ত্রনালয়

সংগৃহীত: ছবি 

ওয়ার্কপারমিট বা পতাকা নবায়নে ওমানে নতুন নির্দেশনা জারি করেছে শ্রম মন্ত্রনালয় 

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ইং।

মাস্কাট: ওমানে শ্রম মন্ত্রণালয়, প্রকৌশলী অর্থাৎ ইন্জিনিয়ার পেশার অন্তর্ভুক্ত সকল কাজের শিরোনামের জন্য নতুন নিয়মে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা মতে পেশাদার স্বীকৃতি ব্যবস্থা বাস্তবায়ন শুরু করার প্রয়োজনীয়তার জন্য নির্মাণ ক্ষেত্রে কাজ করা সমস্ত প্রতিষ্ঠানকে একটি নোটিশ জারি করেছে। ২৯ নভেম্বর ২০২২ ইং তারিখে ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ওমান অবজারভার।

মন্ত্রনালয়ের নতুন নির্দেশনায় বলা হয়, অনুগ্রহ করে সকল কর্মরত প্রকৌশলী/ ইন্জিনিয়ার বা যাদের নিয়োগ করা হবে, তাদেরকে ওমান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স-এ আবেদন করার জন্য। এবং তাদের শ্রেণীবদ্ধ করতে ও মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত বা নবায়ন করতে নির্দেশ দিন।

মুলত ওমানে নির্মাণ খাতে কর্মরত আগে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ভিসায় ওয়ার্কপারমিট ছিল, তাদেরকে পুনরায় ভিসা নবায়ন করতে হলে, বা ওয়ার্কপারমিট পেতে হলে, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সোসাইটি অফ ইন্জিনিয়ার্স -এ আবেদন করতে হবে, এবং তালিকাভুক্ত হতে হবে। কারন সেসব ইন্জিনিয়ারদের পেশাদার স্বীকৃতি লাগবে। তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার পর শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্কপারমিট গ্ৰহণ বা নবায়নের জন্য আবেদন করতে পারবেন।

ওমানে নতুন এই আইনের ফলে যেসব প্রবাসী ভূয়া সনদ দিয়ে ইন্জিনিয়ার ভিসা নিয়ে কাজ করছিলেন, তাদের জন্য ভিসা নবায়ন হয়তো আর সম্ভব হবে না।

তবে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নিয়েও চিন্তার বিষয়, কারন গণমাধ্যমের মতে এমন ইন্জিনিয়ার রয়েছে, যারা নাকি নিজের সাইন পর্যন্ত দিতে পারে না। তাই এই আইনটির ফলে ভূয়া সনদ দিয়ে ইন্জিনিয়ার ভিসায় ওমান আসার সুযোগ আর থাকছেনা।

উল্লেখ্য যে ১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ওয়ার্ক পারমিট ইস্যু এবং নবায়ন করার জন্য পেশাদার স্বীকৃতি একটি পূর্বশর্ত হবে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ